নতুন বছরের শুরু থেকেই ব্যাপক দাম বাড়ছে সোনা ও রুপোর। এই বিয়ের সিজনে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। রেকর্ড উচ্চতায় পৌঁছেছে সোনার দাম। আসলে বিশেষজ্ঞরা বছরে শুরুতেই জানিয়েছিলেন যে ব্যাপক দাম বাড়তে চলেছে সোনার। আর হল তেমনটাই। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহের শুরুতে কত দামে বিকোচ্ছে মূল্যবান হলুদ ধাতু? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন।
গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, সোমবার ১৬ জানুয়ারি কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫২,২০০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকাল দাম ছিল ৫২,০১০/১০ গ্রাম। অন্যদিকে এইদিন ২৪ ক্যারাট সোনার দাম ৫৬,৯৫০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকাল দাম ছিল ৫৬,৭৪০/১০ গ্রাম। পিছিয়ে নেই রূপোও। সোমবার ১৬ জানুয়ারি কলকাতায় রূপার দাম দাঁড়িয়েছে ৭৩,২০০ টাকা প্রতি কেজি। গতকাল দাম ছিল ৭২,৭৫০ টাকা/কেজি। এ দিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৯০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২১০ টাকা।সোমবার সোনার পাশাপাশি দাম বাড়ল রুপোরও। এ দিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ৪৫০ টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…