আজ নারী দিবস। আর আমাদের দেশে নারীদের মন জয় করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পন্থা হল তাঁকে সোনার গহনা দেওয়া। কিন্তু মূল্যবৃদ্ধির বাজারে মহামূল্যবান হলুদ ধাতুর দাম যেই হারে বাড়ছে, তাতে এক মধ্যবিত্ত পুরুষের পক্ষে তাঁর প্রিয়তমার জন্য সোনার গহনা কিনে দেওয়া পকেটে ফুটো হওয়ার সমান। তবে আজ নারী দিবসের দিনে সোনার দাম একধাক্কায় অনেকটাই কমেছে। নারীদের মন জয় করার এই পন্থা আজ কাজে লাগাতে পারবেন পুরুষরা। আমাদের শহর কলকাতাতে আজ কততে বিকোচ্ছে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনা? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
শহর কলকাতায় বিশ্ব নারী দিবসে ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৫,১৬৫ টাকা (কমেছে ২০ টাকা), ৮ গ্রামের দাম ৪১,৩২০ টাকা (কমেছে ১৬০ টাকা) এবং ১০ গ্রামের দাম হয়েছে ৫১,৬৫০ টাকা। সেক্ষেত্রে গতকালের তুলনায় দাম কমেছে ২০০ টাকা। ২২ ক্যারাটের পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দামও প্রতি গ্রামে কমেছে ৷ কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৫,৬৩৫ টাকা (কমেছে ২০ টাকা), ৮ গ্রামের দাম ৪৫,০৮০ টাকা (কমেছে ১৬০ টাকা)। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম আছে ৫৬,৩৫০ টাকা। সেক্ষেত্রে গতকালের তুলনায় দাম কমেছে ২০০ টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…