বছরে শেষে এই ডিসেম্বর মাস আসা মানেই শুরু হয়ে যাবে বাঙ্গালীদের বিয়ের সিজন। এই বিয়ের মরশুমে সোনা বিক্রি কয়েকগুণ বেড়ে যায় অন্যান্য সময়ের তুলনায়। চলতি মাসে আগের সপ্তাহের শেষ থেকেই ধীরে ধীরে দাম বাড়ছে সোনা ও রুপোর। তবে এই বিয়ের মরশুমে সোনার গয়নার চাহিদা বাড়ে। বাঙালি পরিবারে বিয়ে মানেই অল্প হলেও সবাই সোনা কেনেন। কিছুদিন আগে একধাক্কায় সোনার দাম ৫০ হাজারের তলায় চলে গেলেও, নতুন সপ্তাহের শুরুতে ফের চরচড়িয়ে দাম বাড়ছে হলুদ ধাতুর। পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোরও। ফলে বিয়ের মরশুমে মধ্যবিত্তদের কপালে যে হাত পড়েছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে সোনা রুপার সর্বশেষ রেট কত? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
সপ্তাহের শুরুতে আজ সোমবার অনেকটাই দাম বেড়েছে সোনার। আগামী দিনে নাকি আরও বাড়তে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সোনার দাম প্রতিদিনই ব্যাপক হারে বাড়ছে। কয়েকদিন ধরে যেভাবে সোনার দাম বাড়ছে তাতে চিন্তা বাড়ছে। তবে বিশ্ব বাজারে দুর্বলতার প্রভাব পড়েছে ভারতে। গতকালের তুলনায় সোনার দাম ফের বেড়ে গেল। পাশাপাশি রূপোর দরও একলাফে বেড়ে গিয়েছে। আজ সোমবার, ১৯ ডিসেম্বর ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯,৯৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৪,৪৯০ টাকা। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৬৯,৩০০ টাকা। যা গতকালের তুলনায় সামান্য কমেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…