টানা চারদিন দাম কমার পর আজ বাড়লো সোনার দাম। চিনে করোনা ভাইরাসের আক্রমণের পর থেকেই ক্রমশ বাড়ছিল সোনার দাম। ক্রমশ বাড়ার পর থেকে গত চারদিন ধরে কমছে সোনার দাম। কিন্তু আজ আবার বাড়লো সোনার দাম। গতকালের তুলনায় আজ সোনার দাম বেড়েছে প্রায় ৩০০ টাকা। আজকে ১০ গ্রাম সোনার দাম ৪১,৬৮৪ টাকা। শতাংশের হিসেবে আজ সোনার দাম বেড়েছে ০.৭০%।
সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। সোনার সাথেই প্রতিদিন দাম বাড়ছিল রুপোর। আজ রুপোর দাম প্রতি কেজিতে ৪৫,১০২ টাকা। রুপোর দাম বেড়েছে প্রতি কেজিতে ১.৬%। গত সপ্তাহে সোনার দাম রেকর্ড ৪৪,০০০ ছাড়িয়ে গেছিলো। গত চারদিনে সোনার দাম প্রায় ২০০০ টাকার বেশি কমেছিল।
আরও পড়ুন : ফিক্সড ডিপোজিটে ৯% পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক
চিনে করোনা ভাইরাসের আক্রমণের পর থেকেই প্রতিদিনই বাড়ছিল সোনার দাম। চিনে করোনা ভাইরাস এই মুহুর্তে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, ফলে সোনার দামও কমতে শুরু করেছে। এই ভরা বিয়ের মরসুমে সোনার দাম বাড়ার ফলে সাধারণ মধ্যবিত্ত থেকে ছোট ব্যাবসায়ীদের খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। টানা সোনার দাম কমার ফলে সেই সমস্যা থেকে অনেকটা মুক্তি পেলেও আবার যে তারা সমস্যায় পড়বেন সেকথা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…