ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gold Price: দিনের পর দিন দাম বাড়ছে সোনার, একদিনে সোনার দাম পার করলো ৬০ হাজারের গণ্ডি

নজিরবিহীনভাবে কলকাতার বাজারে ৫৯,৫০০ টাকা দাম উঠল ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। জিএসটি ধরলে এই দাম হবে ৬১ হাজার ২৮৫ টাকা। এমন রেকর্ড চলে আসার কারণে সোনার বাজার থেকে রীতিমতো দূরে থাকছেন ক্রেতারা। ব্যবসায়ীদের আক্ষেপ অস্থিরতার কারণেই বিশ্ববাজারে এই বর্ধিত দামের প্রভাব পড়ছে। তা সত্ত্বেও এত আমদানি শুল্ক কমানোর আবেদনে সাড়া দেয়নি কেন্দ্র। সেই কারণে গত দুইদিনে দেশে সোনার দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। এক ধাক্কায় ১৭০০ টাকা বেড়ে গিয়েছে সোনার দাম। সূত্রের খবর, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিসার্ভ সুদের হার আরো ২৫ পয়েন্ট বৃদ্ধি করার কারণে বুধবার ডলারের দাম আরো বৃদ্ধি পায়।

এর ফলে একই সাথে দাম বেড়েছে সোনার। এই মুহূর্তে সোনার দাম প্রতি অউন্স ১৯৬০ ডলার। বৃহস্পতিবার ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ৫০ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করেছে। ফলে সোনা নিয়ে আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে অনেকের মনে। যারা সোনায় বিনিয়োগ করেন তাদের জন্যও সময়টা খুব একটা ভালো নয়। এই সময় যদি কেউ বিনিয়োগ করতে চান তাহলে তাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে এবং পরবর্তীতে যদি দাম কমে যায় সোনার তাহলে তিনি বিশাল ক্ষতির সম্মুখীন হবেন। সেই কারণে যারা সোনায় বিনিয়োগ করেন তারাও কিছুটা দূরে থাকতে চাইছেন এই সময়।

দু’দিনে কলকাতার রুপোর বাট কিলোগ্রাম প্রতি ৩১০০ টাকা বেড়ে হয়েছে ৭১,৩০০ টাকা। ব্যবসায়ীদের দাবি বাজেটের উপর আমদানি শুল্ক বেড়ে ২৫ শতাংশ হওয়ার কারণে গয়না বাসন সহ নানা পণ্যের দাম বৃদ্ধি পাবে। তবে সোনার গয়না আমদানিতে শুল্ক বেড়ে ২৫ শতাংশ হলেও তার কোন প্রভাব পড়বে না।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026