নিউজ

Gold Price: ৬২,০০০ এর গণ্ডি পার করল সোনার দাম, অগ্নিমূল্যের জেরে কত হল সোনার দাম

মার্চ মাসে তৃতীয় সপ্তাহে আগুন লেগেছে সোনার দামে। আর সেই জন্যই আচমকাই থমথমে হয়ে গিয়েছে কলকাতা বউবাজার সোনার দোকানগুলিতে। ব্যবসার ন্যূনতম ব্যস্ততারও দেখা মিলছে না। বেশিরভাগ দোকানেই কারিগরদের কাজ নেই। আসলে চড়া সুদের ধাক্কায় ব্যাঙ্কগুলির আর্থিক স্বাস্থ্যের জেরে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে মহামূল্যবান হলুদ ধাতুর দাম। আর এর প্রভাবে ভারতের বাজারে সোনার দামের অগ্নিমূল্য হাসি উড়িয়েছে মধ্যবিত্তদের।

আজ কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম এক ধাক্কায় ১৬০০ টাকা বেড়ে ৬০,০০০ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। মার্চ মাসের শুরু থেকে প্রায় সোনার দাম ৪ হাজার টাকা বেড়ে গিয়েছে। গতকাল শনিবার সোনার দাম হয়েছে ৬০,৪৫০ টাকা। জিএসটি ধরে সোনার দাম হয়েছে ৬২,০০০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেট দশ গ্রাম সোনার দাম হয়েছে ৫৭,৩৫০ টাকা।

সোনার দামের এই উত্থানে মাথায় হাত ক্রেতা বিক্রেতার। এমনকি কিছু ছোট দোকানে তালা ঝোলার অবস্থা সৃষ্টি হয়েছে। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবুল দে জানিয়েছেন যে দাম আরও বৃদ্ধির আতঙ্কে কিছু বিক্রি হচ্ছে ঠিকই কিন্তু তার শুধুমাত্র বড় বা মাঝারি দোকানে। ছোট দোকানে কারিগরদের করুণ অবস্থা। অনেক কারিগর মাছ বিক্রি বা দিনমজুরের কাজ করতে বাধ্য হচ্ছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026