নিউজ

Gold Price Update: সপ্তাহের শুরুতে ইতিহাস গড়লো সোনার দাম, পেরিয়ে গেল ৬০ হাজারের গণ্ডি

মার্চ মাসে তৃতীয় সপ্তাহে আগুন লেগেছে সোনার দামে। আর সেই জন্যই আচমকাই থমথমে হয়ে গিয়েছে কলকাতা বউবাজার সোনার দোকানগুলিতে। ব্যবসার ন্যূনতম ব্যস্ততারও দেখা মিলছে না। বেশিরভাগ দোকানেই কারিগরদের কাজ নেই। আজ সপ্তাহের প্রথম দিনে সোনার দামের বাড়বারান্ত ইতিহাস তৈরি করল। সোমবারের দিনে ১০ গ্রাম সোনার দাম ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। মূল্যবান হলুদ ধাতুর এমন দাম দেখে মাথায় হাত পড়েছে ক্রেতা বিক্রেতার।

সোমবার সপ্তাহের শুরুতেই MCX-এ সোনা ৫৯,৪১৮ টাকায় খোলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোনা ৬০,০০০ ছাড়িয়ে প্রতি ১০ গ্রামে ৬০,৪১৮ টাকায় চলে যায়। অর্থাৎ আজকের ব্যবসায় প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় ১০০০ টাকা বেড়ে যায়। শুধু সোনা নয়, রূপোর দামও বেড়েছে আজ। আজ রূপো প্রতি কেজি ৬৯,০০০ টাকা ছাড়িয়েছে আজ।

এখন অনেকের মনেই প্রশ্ন একটাই যে সোনার দাম হঠাৎ করে এত বাড়ছে কেন? আপনাদের জানিয়ে রাখি, আমেরিকায় সিলিকন ভ্যালি ব্যাঙ্ক ও সিগনেচার ব্যাঙ্কের সঙ্কটের পর জায়ান্ট সুইস ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ক্রেডিট সুইসেও সঙ্কট দেখা দিয়েছে। এই ব্যাংকিং সংকটের কারণে ভারতের শেয়ার বাজারে ধ্বস নেমেছে এবং তারই ফলস্বরূপ হু হু করে দাম বাড়ছে সোনার। বর্তমানে বিশ্ব বাজারে পরিস্থিতি অনুযায়ী সোনায় বিনিয়োগ সবচেয়ে নিরাপদ বলে মনে করা হচ্ছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026