সোনার দামে বড় পতন, জানুন আজকের সর্বশেষ রেট

বিগত ২০ দিন যাবৎ ভারতের বিভিন্ন বাজারে সোনা এবং রুপোর দাম লাগাতার কমবেশি হয়েই চলেছে। বিগত কয়েকদিনে সোনা এবং রুপোর দাম এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে ভারতের বিভিন্ন বাজারে। এমসিএক্স এর সূচক অনুযায়ী এই মুহূর্তে ১০ গ্রাম সোনার মূল্য সকাল ৯.০৫ নাগাদ দাঁড়িয়েছিল ৫১,৭২১ টাকা। এমসিএক্স সূচকে সকালে সোনা এবং রুপা দুটি ধাতুর দামেই কোনটি লক্ষ্য করা গিয়েছিল।

শুধুমাত্র সোনার দাম না, ভারতীয় বাজারে এই মুহূর্তে রুপোর দাম বেশ কিছুটা নিচের দিকে। এই মুহূর্তে প্রতি কিলো রুপোর দাম ৬৮,৫২০ টাকা চলছে। গতকালের থেকে এই দাম কমেছে কিলো প্রতি ৩১৬ টাকা। রুপোর দামে বিগত ২০ দিনে একাধিকবার কমতি লক্ষ্য করা গিয়েছে। শুধুমাত্র মার্চ মাসেই বহুবার দাম কমেছে সোনা এবং রুপা দুটি ধাতুর। তবে, এই মার্চ মাসেই কিন্তু সোনার দাম একটা সময়ে প্রতি ১০ গ্রামে ৫৫,৬০০ টাকা দাঁড়িয়েছিল।

ভারতীয় বাজারে সোনা এবং রুপোর দাম এই মুহূর্তে অনেকটাই নিচের দিকে। তবে বিশ্ববাজারে কিন্তু সোনা এবং রুপোর দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। এর কারণ অবশ্য রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এখনও যুদ্ধ পরিস্থিতি সমাপ্ত হয়নি। এই কারণে সোনা এবং রুপোর দাম বারংবার পরিবর্তিত হচ্ছে ভারত এবং বিশ্বের বাজারে। সমস্ত বাজারেই এই প্রভাব পড়ছে। গ্লোবাল মার্কেটে অনেকেই এই মুহূর্তে সোনা বিক্রি করার পরিকল্পনা নিয়েছে।

আপনাদের জানিয়ে রাখি, রাশিয়ার কাছে সোনার একটা বড় ভান্ডার রয়েছে এবং তারা বিশ্ববাজারে এই মুহূর্তে সোনা বিক্রি করতে চাইছে। এর ফলে বাজারে সোনার দাম এক ধাক্কায় অনেকটা কমে যেতে পারে এবং বিশ্ববাজার অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসতে পারে।

BharatBarta Desk

Recent Posts

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026

সরকারি অফিসে ছুটতে হবে না! বাড়িতে বসেই অনলাইনে করুন নতুন রেশন কার্ডের আবেদন

রেশন কার্ড এখন শুধু ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র…

June 7, 2026

এই যোগ্যতা না থাকলে মিলবে না যুবশক্তি ভরসা কার্ডের ৩০০০ টাকা! কবে শুরু হবে আবেদন?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার আলোচনায় এসেছে যুবশক্তি ভরসা কার্ড।…

June 7, 2026

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026

প্রতি মাসে ৫০০০ টাকা পেনশনের সুবিধা, তবুও অটল পেনশন যোজনা ছাড়লেন ১ কোটির বেশি গ্রাহক!

দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…

June 6, 2026