নিউজ

Gold Price Dropped: বাজারে মুখ থুবড়ে পড়ল সোনার দাম, রেকর্ড দর থেকে এতো টাকা কমেছে

সোনার দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ার পর শেষ কয়েকদিনে আবার দাম কমতে শুরু করেছে এই মহামূল্যবান হলুদ ধাতুর। গতকাল শুক্রবার সোনার দামের পতন অব্যাহত ছিল। আসলে বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়াতে দেশেও সোনার দাম কমছে পরপর কয়েকদিন ধরেই। সোনার সাথে পাল্লা দিয়ে দাম কমেছে রুপোরও। সপ্তাহের শেষে কত টাকায় সোনা ও রুপোর মার্কেট বন্ধ হয়েছে, জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

আপনাদের জানিয়ে রাখি গতকাল শুক্রবার সোনার দাম সর্বকালের সর্বোচ্চ থেকে ৩৯০০ টাকা কমে গিয়েছে। গুড রিটার্নস ওয়েবসাইট সোনা ও রুপোর হার আপডেট করেছে। সেই অনুযায়ী, শুক্রবার ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৫১,৫০০ টাকা রেকর্ড করা হয়েছিল, যেখানে বৃহস্পতিবার এর দাম ছিল ৫১,৭০০ টাকা প্রতি ১০ গ্রাম। যার মানে ২২ ক্যারেট সোনা ২০০ টাকা কম হয়েছে। অন্যদিকে, শুক্রবার ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৫৬,১৮০ টাকা রেকর্ড করা হয়েছিল। যেখানে বৃহস্পতিবার বাজারে ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫৬,৫১০ টাকা প্রতি ১০ গ্রাম। এর অর্থ প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৩৩০ টাকা।

আপনাদের জানিয়ে রাখি ২০২০ সালের আগস্ট মাসে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। তখন প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,৪০০ টাকা। গতকাল শুক্রবার সেই ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫১,৫০০ টাকা। সেই হিসাবে বলা যেতে পারে সর্বকালের সর্বোচ্চ থেকে গতকাল সোনার দাম ৩,৯০০ টাকা কম ছিল। রুপোর দামের কথা বললে, ১ কেজি রূপার দাম শুক্রবার রেকর্ড করা হয়েছিল ৬৭,৫০০ টাকা, যেখানে বৃহস্পতিবার এর দাম ছিল ৬৮,৩০০ টাকা প্রতি কেজি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026