সামনেই আসছে বিয়ের সিজন ও পুজো। আর এই সময় বাঙালিরা অনেক সোনা কিনে থাকেন। চলতি মাসের শুরু থেকে সোনার দাম ব্যাপক ওঠানামা করছিল। আর শেষ সপ্তাহে প্রায় একই ছিল সোনার মূল্য। তবে আপনি যদি সোনা কিনতে চান তাহলে আজকেই তার আদর্শ দিন। আজ বুধবার এক ধাক্কায় অনেকটাই দাম কমলো মহামূল্যবান হলুদ ধাতুর। আপনার শহর কলকাতায় আজ সোনার দাম কত? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
আজ বুধবার কলকাতা শহরে সোনার দাম ৫৮,০০০ টাকায় লেনদেন হচ্ছে। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৮,৪৪২ টাকা। আজ সকালে এমসিএক্সে সোনার দাম ৫৮,১৫১ টাকায় বন্ধ হয়েছে। হিসাব অনুযায়ী একদিনে সোনার দাম ২৯১ টাকা কমেছে। এটি হল ২৪ ক্যারেটের হিসাব। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার দামও আজ কমেছে। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ২৬৭ টাকা কমে ৫৩,২৬৬ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, আজ রুপোর দামও কমেছে। ১ কেজি রুপোর দাম আজ ৫৬০ টাকা কমে ৬৮,৯৭২ টাকায় লেনদেন বন্ধ হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বিশেষজ্ঞরা মনে করছেন যে আগামী দিনে ব্যাপক মূল্যবৃদ্ধি হবে সোনার। ১০ গ্রাম সোনার দাম এই বছরের শেষের মধ্যে ৬৪,০০০ এর গণ্ডি পেরিয়ে যেতে পারে। তাই যদি আপনি সোনা কিনতে চান, তাহলে এখনই কিনে নিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…