দেবীপক্ষের সূচনা থেকেই ধুমধাম করে শুরু হয়ে গিয়েছিল বাংলার সবচেয়ে বড় উৎসব, দুর্গোৎসব। গতকাল দশমীর দিন চোখে জল নিয়ে উমাকে বিদায় দিয়েছে বঙ্গবাসী। তবে এবার পালা দিপাবলীর। আসলে চলতি মাস পুরোটাই উৎসবের মরশুম লেগেই থাকবে গোটা দেশজুড়ে। এই উৎসবের মরশুমে সাধারণত সকলেই সোনা রুপা কিনে থাকেন। কিন্তু চলতি বছরে দীপাবলীর আগে পরপর দাম বাড়ছে মহার্ঘ হলুদ ধাতুর। পাল্লা দিয়ে দাম বাড়ছে রুপোরও। যদিওবা বিশেষজ্ঞরা মনে করছে, দীপাবলীর সময় দাম কমতে পারে সোনা ও রুপোর। আজ, ৬ অক্টোবর সোনা ও রুপোর সর্বশেষ রেট জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
আজ, ৬ অক্টোবর মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম প্রাথমিক বাণিজ্যে ০.৪৪ শতাংশ বেড়েছে। সোনার পাশাপাশি, রুপোর দামও বৃদ্ধি পাচ্ছে এবং এটি ফিউচার মার্কেটে ১.২৪ শতাংশ বেড়েছে। আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম ৫১ হাজার ৮৭৫ টাকা যা গতকালের তুলনায় ২২৯ টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ১ কেজি রুপোর দাম ৬১ হাজার ৫২০ টাকা যা ৭৫৩ টাকা বৃদ্ধি পেয়েছে।
আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।
শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…
দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…
ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…
পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…
পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…
নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…