শুরু হয়ে গিয়েছে নতুন বছর। ২০২৩ সালের আগমনে খুশির আবহাওয়া দেশজুড়ে। আজ ২৪ ই জানুয়ারি। সামনের মাঘ মাসে রয়েছে বিয়ের সিজন। তাই এখন সোনা রুপা কেনার প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তবে গত বছরের শেষ থেকেই সোনার দাম বারংবার ওঠা নামা করছিল। সপ্তাহের শুরুতে গতকাল মঙ্গলবার ফের দাম বৃদ্ধি পেয়েছিল সোনার। মঙ্গলবার সোনার দাম ৫৭,৩৩২ টাকা প্রতি ১০ গ্রাম রেকর্ড স্তরে পৌঁছেছিল। এর আগে ২০২০ সালের আগস্টে, সোনা ৫৬,২০০ টাকা রেকর্ড করেছিল। আগের রেকর্ড থেকে এবার সোনার দাম বেড়েছে ১ হাজার টাকার বেশি। তবে রেকর্ড স্পর্শের পর আজ সামান্য হলেও দাম কমেছে মূল্যবান হলুদ ধাতুর।
চলতি বছরের শুরুতে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে হলুদ ধাতুর দাম ৬২ হাজার ও রূপো ৮০ হাজারের গণ্ডি স্পর্শ করতে পারে। আর তাতেই চিন্তায় পড়েছিলেন সকলেই। গতকাল রেকর্ড দাম বাড়লেও আজ বুধবার সামান্য হলেও দাম কমেছে সোনা ও রুপোর। বুধবার, মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) বেলা ১ টায় সোনার দাম ১০৯ টাকা কমে ৫৬,৮৬০ টাকা প্রতি ১০ গ্রাম হয়েছে। একইভাবে রুপার দামও ৬৯ টাকা কমে ৬৮,৪৭৩ টাকা প্রতি কেজিতে পৌঁছেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…