বছরে শেষে এই ডিসেম্বর মাস আসা মানেই শুরু হয়ে যাবে বাঙ্গালীদের বিয়ের সিজন। এই বিয়ের মরশুমে সোনা বিক্রি কয়েকগুণ বেড়ে যায় অন্যান্য সময়ের তুলনায়। চলতি মাসে আগের সপ্তাহের শেষ থেকেই ধীরে ধীরে দাম বাড়ছে সোনা ও রুপোর। তবে এই বিয়ের মরশুমে সোনার গয়নার চাহিদা বাড়ে। বাঙালি পরিবারে বিয়ে মানেই অল্প হলেও সবাই সোনা কেনেন। তবে বছরের শেষে আজ সপ্তাহের শেষ ট্রেডিং দিনে অর্থাৎ ২৩ ডিসেম্বর শুক্রবার, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম ০.০৮ শতাংশ কমে ৫৫ হাজার টাকার নিচে নেমে এসেছে। অন্যদিকে, আজ রূপার দাম ০.৩৬ শতাংশ বেড়ে লেনদেন হচ্ছে। আজকে সোনা রুপার সর্বশেষ রেট কত? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, শুক্রবার ২৩ ডিসেম্বর কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার দাম ৪৯,৭০০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকালের দাম ছিল ৫০,২৫০ টাকা/১০ গ্রাম। অন্যদিকে এইদিন ২৪ ক্যারাট সোনার দাম ৫৪,২২০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকালের দাম ছিল ৫৪,৮২০ টাকা/১০ গ্রাম। সোনার দাম কমলেও দাম বেড়েছে রুপোর। শুক্রবার ২৩ ডিসেম্বর কলকাতায় রূপার দাম দাঁড়িয়েছে ৭৩,৭০০ টাকা প্রতি কেজি। গতকালের দাম ছিল ৭০,১০০ টাকা/কেজি।
প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।
It was an Oscars-weekend reunion fans didn’t expect. Hudson Williams and Connor Storrie, stars of…
Ray J is escalating his ongoing legal fight with Kim Kardashian and Kris Jenner by…
Phil Campbell, the longtime guitarist for Motörhead, has died at the age of 64 after…
The premiere of The Madison, Taylor Sheridan’s latest drama series, carried a heartfelt tribute to…
The long-awaited Buffy the Vampire Slayer reboot has been staked before it could rise. Hulu…
Key Points Kate Hudson wore a strapless silver gown by Georges Chakra at the ICG…