আজ অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি এই বছরের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটাই হতে চলেছে মোদি সরকারের বর্তমান মেয়াদের একেবারে শেষ বাজেট। অর্থনৈতিক কৃষক এবং নারী নিয়ে বাজেটে বেশকিছু প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। আর এবারের বাজেটে সেই প্রত্যাশার ছাপ পড়েছে। আর একইভাবে দাম বেড়েছে স্বর্ণ এবং রুপোর। আপনি যদি সোনা এবং রুপা এখন কিনতে চান অথবা আপনি সোনার বিনিয়োগ করতে চান তাহলে এই খবরটা আপনাকে আগে থেকে পড়ে রাখতে হবে। যারা এখন সোনা বিক্রির কথা ভাবছেন তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ সুযোগ। এখন সোনা বিক্রি করলে আপনি অনেক বেশি টাকা পাবেন আগের থেকে।
আজ আবার রেকর্ড দমের থেকে অনেকটা বেশি দামে বিক্রি হচ্ছে সোনা। বৃহস্পতিবার সোনা পৌঁছে গেছে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে তে। ক্রমাগত বেড়েই চলেছে সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম ৬২ হাজার ৭৭৫ টাকা হয়ে গিয়েছে। এই মুহূর্তে ৯৯৯ বিশুদ্ধ ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৬২ হাজার ৬৭৫ টাকা। ৯৯৫ বিশুদ্ধতার প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬২৫২৪ টাকা। ২২ ক্যারেট অর্থাৎ ৯১৬ বিশুদ্ধতার সোনার দাম ১০ গ্রামে ৫৭৫০২ টাকা।
অন্যদিকে ৭৫০ বিশুদ্ধ আঠারো ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭ হাজার ৮১ টাকা। ৫৮৫ বিশুদ্ধতার অর্থাৎ ১৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৩৬ হাজার ৭২৩ টাকা। অন্যদিকে আজ রুপোর দাম প্রতি কেজি ৭১ হাজার ১৫৩ টাকা। এই দাম ভারতের মোটামুটি প্রত্যেকটি রাজ্যেই একই রকম। কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম এখন ৫৮ হাজার টাকা। এবং ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৬৩ হাজার ২৭০ টাকা। ভারতের বাকি মেট্রো শহর গুলিতেও এই দাম একদম একই রকম। শুধুমাত্র চেন্নাইতে সোনা এবং রুপার দাম কলকাতার থেকে ৫০০ টাকা বেশি।
টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…
শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…