এক ধাক্কায় ১,৫০০ টাকা কমে গেল সোনার দাম, জানুন নতুন সোনার দাম

গ্লোবাল মার্কেটে প্রায় প্রতিদিন ধীরে ধীরে কমতে শুরু করেছে সোনার দাম। দামের কমতির প্রভাব পড়েছে ভারতের বাজারেও। মঙ্গলবার আরো একবার সপ্তাহের দ্বিতীয় দফায় কমে গিয়েছে সোনার দাম। পাশাপাশি রুপোর দামেও এসেছে হ্রাস। এমসিএক্স এর রিপোর্ট অনুযায়ী, আজকেও সোনার দাম অনেকটাই কমেছে আগের থেকে। বিগত এক সপ্তাহের মধ্যে সোনার দাম কমেছে এক ধাক্কায় ১,৫০০ টাকা।

এমসিএক্স সূচকে আজকে সকাল ৯ টায় ২৪ ক্যারেট শুদ্ধতার ১০ গ্রাম সোনার দাম দাড়িয়েছে ৫০,১৫৭ টাকা। প্রতি দশ গ্রামের সোনার দাম কমেছে ০.০৩ শতাংশ। সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে সোনার দাম কিছুটা বেশি থাকলেও আবার কমতে দেখা গেছে এই দাম। তবে রূপার দাম কিছুটা ঊর্ধ্বমুখী। আজ সকালে এমসিএক্স সূচকে প্রতি কিলোগ্রামে দাম ০.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮,৯২০ টাকা।

তবে শুধুমাত্র ভারতের বাজারে না, বিশ্ব মার্কেটে দাম কমেছে সোনার। আজ সকালে বিশ্ব মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ০.১ ডলার কমে গিয়ে হয়েছে ১৮২০.৫৪ ডলার। তবে, বিশ্ব বাজারে রুপোর দাম কিন্তু কিছুটা কম বলা চলে। এই মুহূর্তে বিশ্ব বাজারে রূপার দাম ০.৫ শতাংশ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ২০.৭৬ ডলার প্রতি আউন্স। অর্থাৎ বিশ্ব বাজারে এই সমস্ত ধাতুর দাম অনেকটাই কম চলছে এই মুহূর্তে।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পরে সোনার দাম সারাবিশ্বে কমতে শুরু করেছে। তার সঙ্গেই এখন ডলারের দাম অনেকটাই ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। এবং সেই কারণে এই ধরনের মূল্যবান ধাতুর দাম অনেকটাই কমেছে বিশ্ব বাজারে। তার পাশাপাশি, শেয়ার মার্কেটও দ্রুত গতিতে অগ্রগতি করতে শুরু করেছে গত সপ্তাহ থেকে। সবদিক থেকে আরও স্বাভাবিক হওয়ার পথে মার্কেট।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026