নিউজ

Gold Price Today: দশেরার দিন দাম বাড়ল সোনা-রুপোর, জেনে নিন হলুদ ধাতুর সর্বশেষ রেট

দেবীপক্ষের সূচনা থেকেই ধুমধাম করে শুরু হয়ে গিয়েছে বাংলার সবচেয়ে বড় উৎসব, দুর্গোৎসব। আজ দশমী। পুজো শেষ বললেই চলে। মনে বিষন্নতা নিয়েও বঙ্গবাসি মেতে রয়েছে পুজোর শেষদিন আনন্দে কাটানোর জন্য। গোটা দেশে পালিত হচ্ছে দশেরা। কিন্তু এই পরিস্থিতিতে আপনাদের জানিয়ে রাখি আজ ৫ অক্টোবর দশমীর দিন সোনা রুপোর দাম এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে শেষ কয়েক দিনের তুলনায়। গত দুই দিন আগে রেকর্ড পরিমাণ দাম হ্রাস পেয়েছিল সোনা ও রুপোর। কিন্তু আজ দশমীর দিন সোনার দাম বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। তবে বিশেষজ্ঞদের মতে দীপাবলীর সময় সোনার দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে ভারতে।

গুডস রিটার্ন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ প্রতি দশ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৭ হাজার ৩৫০ টাকা, যা গতকাল ছিল ৪৬ হাজার ৮৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে, ৫১ হাজার ৬৬০ টাকা যা গতকাল ছিল ৫১ হাজার ১১০ টাকা। অন্যদিকে আজ দশমীর দিন রুপোর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রুপোর দর বেড়েছে প্রায় ১০ ০০ টাকা। আজ ১ কেজি রুপোর দাম ৫৮ হাজার ৪০০ টাকা। বিশেষজ্ঞদের মতে পুজো কাটলেই দীপাবলীর আগে ফের সোনা ও রুপোর দাম অনেকটাই কমে যাবে।

আজ কলকাতায় দশ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৭ হাজার ৩৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৫১ হাজার ৬৬০ টাকা। অন্যদিকে মুম্বাইতে দশ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৭ হাজার ৩৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৫১ হাজার ৬৬০ টাকা। রাজধানী শহর দিল্লিতে দশ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৭ হাজার ৫০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৫১ হাজার ৮২০ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026