শুরু হয়ে গিয়েছে নতুন বছর। ২০২৩ সালের আগমনে খুশির আবহাওয়া দেশজুড়ে। আজ ২৪ ই জানুয়ারি। সামনের মাঘ মাসে রয়েছে বিয়ের সিজন। তাই এখন সোনা রুপা কেনার প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তবে গত বছরের শেষ থেকেই সোনার দাম বারংবার ওঠা নামা করছিল। সপ্তাহের শুরুতে আজ মঙ্গলবার ফের দাম বাড়লো সোনার। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ও ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম গতকালের তুলনায় বেড়েছে। এমনকি ২৪ ক্যারেট সোনার দাম ৫৮ হাজারের গণ্ডি স্পর্শ করার পথে। সোনার দামের এই রেকর্ড বৃদ্ধি মাথায় হাত ফেলেছে অনেকের।
গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, মঙ্গলবার ২৪ জানুয়ারি কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫২,৭০০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকাল দাম ছিল ৫২,৩৫০ টাকা/১০ গ্রাম। অন্যদিকে এইদিন ২৪ ক্যারাট সোনার দাম ৫৭,৪৯০ টাকা প্রতি ১০ গ্রাম। আগের দিন দাম ছিল ৫৭,১১০ টাকা/১০ গ্রাম। এছাড়া মঙ্গলবার ২৪ জানুয়ারি কলকাতায় রূপোর দাম দাঁড়িয়েছে ৭২,৫০০ টাকা প্রতি কেজি। গতকাল দাম ছিল ৭২,৩০০ টাকা/কেজি।
প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…
রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…
বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…