প্রতিদিন যেভাবে সোনার দাম বাড়ছে তাতে মাথায় চিন্তার ভাঁজ পড়েছে সাধারন মানুষের। তবে, সময় ভালো বিনিয়োগকারীদের। প্রতিদিন নতুন নতুন রেকর্ড হাসিল করছে সোনার দাম আর তাতেই মুখে হাসি ফুটেছে সোনায় বিনিয়োগকারীদের। এখন সবদিক থেকেই সোনায় বিনিয়োগ করা লাভজনক। আর তারই প্রমাণ আবার মিলল বৃহস্পতিবার। রেকর্ড বলছে ২০২৩ সালে এখনো অবধি বিনিয়োগকারীদের ১০ শতাংশ রিটার্ন দিয়েছে সোনালী ধাতু। তাই আপনিও যদি সোনায় একজন বিনিয়োগ করতে চান, সময়টা আপনার জন্য ভালো বলা যেতে পারে।
গ্লোবাল ব্যাংকিং সঙ্কটের কারণে এখন সারা বিশ্বের সোনার দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। আমেরিকা ব্রিটেন থেকে শুরু করে বিশ্বের অন্যান্য দেশ গুলিতেও সোনার দাম হু হু করে বাড়ছে প্রতিদিন। এর প্রভাব পড়েছে ভারতেও। তবে গতকাল অর্থাৎ বুধবার সোনার দাম আগের তুলনায় কিছুটা কমেছিল। আর এই একই ধারা চলছে বৃহস্পতিবার। কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইলো নিম্নমুখী। তবে, বিশুদ্ধ রুপোর দাম রয়ে গেল একই জায়গায়। রুপোর দাম একটুও বাড়লো না কিংবা কমলো না। তাহলে চলুন জেনে নেওয়া যাক, আজ কলকাতায় সোনার দাম রইলো কি রকম।
কলকাতার বুলিয়ান বাজার এর রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬১,৫২০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৬,৩৯০ টাকা। গতকাল, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬১ হাজার ৫৩০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৬ হাজার ৪০০ টাকা। অর্থাৎ, আজ অর্থাৎ বৃহস্পতিবার সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ১০ টাকা করে। তবে রুপোর দাম আজ কলকাতায় প্রতি কেজি ৭৪১০০ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…