দেবীপক্ষের সূচনা থেকেই ধুমধাম করে শুরু হয়ে গিয়েছিল বাংলার সবচেয়ে বড় উৎসব, দুর্গোৎসব। দশমীর দিন চোখে জল নিয়ে উমাকে বিদায় দিয়েছে বঙ্গবাসী। তবে এবার পালা দিপাবলীর। আসলে চলতি মাস পুরোটাই উৎসবের মরশুম লেগেই থাকবে গোটা দেশজুড়ে। এই উৎসবের মরশুমে সাধারণত সকলেই সোনা রুপা কিনে থাকেন। কিন্তু চলতি বছরে দীপাবলীর আগে পরপর দাম বাড়ছে মহার্ঘ হলুদ ধাতুর। পাল্লা দিয়ে দাম বাড়ছে রুপোরও। যদিওবা বিশেষজ্ঞরা মনে করছে, দীপাবলীর সময় দাম কমতে পারে সোনা ও রুপোর। আজ, ৭ অক্টোবর সোনা ও রুপোর সর্বশেষ রেট জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
আজ ৭ অক্টোবর, ২০২২ শুক্রবার মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সকাল ১০:১০ টায়, সোনার দাম ৩০ টাকা বা ০.০৬ শতাংশ হ্রাস পেয়েছে। দাম কম হয়ে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম হয়েছিল ৫১ হাজার ৯৪২ টাকা। অন্যদিকে রূপার দাম ১৮৫ টাকা বা ০.৩ শতাংশ বেড়েছে। প্রতি কেজি রুপোর দাম হয়েছে ৬১ হাজার ৫৩১ টাকা। তবে কিছুক্ষণ পরে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫২ হাজারের উপরে চলে যায় এবং গড় দাম প্রতি ইউনিট ৫১ হাজার ৯৬৮ টাকা রেকর্ড করা হয়।
আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…