নিউজ

Gold Price Update: 24 ক্যারেট সোনার দাম আকাশচুম্বী, জেনে নিন সোনার দাম

নতুন বছরের শুরুতে দেশজুড়ে বিয়ের মরসুম চলছে। এই সময় সোনার চাহিদা থাকে সবচেয়ে বেশি। তাই সোনার দামেও দেখা যায় উঠানামা। গত কয়েকদিন ধরে সোনার দাম বেড়ে চলছিল। তবে সপ্তাহের শুরুতে সোমবার ভারতে সোনার দামে সর্বোচ্চ এর তুলনায় পতনের দেখা মিলেছে। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৫৭,৮৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৬৩,১০০ টাকা। গতকালের তুলনায় আজ সোনার দামে কোনো পরিবর্তন হয়নি। দেশের রাজধানী দিল্লি, ইউপি, গাজিয়াবাদ, আগ্রা, অযোধ্যা সব জায়গাতেই আজ সোনার দাম একই রয়েছে।

অন্যদিকে আজ ১ কেজি রুপোর দাম ৭৫,০০০ টাকা। গতকালও একই দাম ছিল। সোনার পাশাপাশি রুপোর দামও স্থিতিশীল রয়েছে। সোনার দাম নির্ভর করে বিভিন্ন কারণের উপর যেমন আন্তর্জাতিক বাজার, মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্য, চাহিদা এবং সরবরাহ ইত্যাদি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থিতিশীল থাকায় দেশীয় বাজারে ও তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ্য, ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ খাঁটি। ২২ ক্যারেট সোনায় ৯% অন্যান্য ধাতু যেমন তামা, রূপা, দস্তা মিশিয়ে গহনা তৈরি করা হয়। যদিও ২৪ ক্যারেট সোনা বিলাসবহুল, এটি গহনা হিসাবে তৈরি করা যায় না।

বিশেষজ্ঞরা মনে করছেন আর কিছুদিনের মধ্যেই সোনার দাম ব্যাপক বৃদ্ধি পাবে। এই বছরের মধ্যেই সোনার দাম ৬৪ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। তাই আপনি যদি সোনা কিনতে চান তাহলে এখন থেকেই কিনে রাখলে অনেকটা লাভবান হবেন। আপনি যদি দেশের বুলিয়ন মার্কেটে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে ঘরে বসেই জানতে পারবেন সোনার বর্তমান রেট সম্পর্কে। এর জন্য আপনাকে 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে হবে। কিছুক্ষণ পর আপনার ফোনে মেসেজ আসবে। এতে আপনি সহজেই সোনার সর্বশেষ রেট চেক করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

শহরের আরও এক মেট্রো প্রকল্পে গতি! জোকা-ডায়মন্ড হারবার পার্ক রুটে বড় পদক্ষেপ

কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…

June 8, 2026

সপ্তম পে কমিশনে ২ লাখ টাকার বেশি হতে পারে বেসিক বেতন! বুঝে নিন পুরো হিসাব

সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…

June 8, 2026

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026