দীপাবলীর আগে ভারতীয়দের জন্য বড় সুখবর। বিশ্ববাজারে ক্রমাগত উপর-নীচ হচ্ছে সোনা এবং রুপা দামের উপর। বিগত কয়েকদিন ধরেই সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। তবে দীর্ঘদিনের অপেক্ষার অবসানের পর এবারে সোনার দাম কিছুটা হলো নিম্নমুখী। তবে রুপোর দাম এখনো পর্যন্ত কিছুটা উপরের দিকেই রয়েছে। সারাদেশে দীপাবলীর আগে সোনা ও রূপো কেনার একটা হিরিক থাকে। বিশেষ করে ধনতেরাসের সময় সোনা এবং রুপো সকলেই কিনতে চান। তাই এই মুহূর্তে সোনা এবং রুপোর দামের দিকে নজর রয়েছে সকলের।
মঙ্গলবার ১৮ অক্টোবর সোনার দাম আগে থেকে কিছুটা নিম্নমুখী। বাজার খোলার সময় সোনা এবং রুপোর দুটোর দাম নিচের দিকে থাকলেও, পরবর্তীতে রুপোর দাম উর্ধ্বমুখী হতে শুরু করে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের হিসাব অনুযায়ী সকাল ৯:১০ এ সোনার মূল্য ছিল ৫০,৩৪২ টাকা। ১০ গ্রামে ১৩১ টাকা কম হয়েছিল সোনার দাম। অন্যদিকে রুপোর দাম প্রতি কিলোগ্রামে বৃদ্ধি পেয়েছে ১২৫ টাকা এবং হয়েছে প্রতি কিলোগ্রাম ৫৬,৪৩২ টাকা।
এর আগে সোমবার সোনা এবং রুপোর দাম ছিল কিছুটা ঊর্ধ্বমুখী। সোমবার এমসিএক্স সূচকে সোনার দাম ২৫৬ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছিল প্রতি ১০ গ্রামে ৫০,৫১৬ টাকা। অর্থাৎ সোনার দাম গতকাল কিছুটা বৃদ্ধি পেলেও আজকে আবার নিম্নমুখী। তাই যদি আপনারা এই মুহূর্তে সোনা কিনতে চান তাহলে আজ সোনা কেনার সবথেকে ভালো দিন। মনে করা হয়েছে দীপাবলীর সময়ে এই দাম মোটামুটি একই রকম থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…