নিউজ

Gold Price Update: সোনার দাম কমলো, কিন্তু বাড়লো রূপার দাম, জেনে নিন সোনা ও রূপার লেটেস্ট রেট

নতুন বছরের শুরুতে দেশজুড়ে বিয়ের মরসুম চলছে। এই সময় সোনার চাহিদা থাকে সবচেয়ে বেশি। তাই সোনার দামেও দেখা যায় উঠানামা। গত কয়েকদিন ধরে সোনার দাম বেড়ে চলছিল। তবে সপ্তাহের প্রথম দিন সোমবার সোনার দাম কম হয়েছে। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি কমেক্সেও সোনার দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে সোনার দর ০.১৩ শতাংশ কমেছে। তবে আজ রুপার দাম বেড়েছে। MCX-এ রূপার দাম বেড়েছে ০.৬ শতাংশ। আপনার শহরে ২২ ক্যারেট সোনা বা ২৪ ক্যারেট সোনার দাম কত? জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

আজ সোমবার MCX-এ সোনার দাম ৮৩ টাকা কমেছে। আজ প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা ৬২,২১১ টাকায় লেনদেন হচ্ছে। আসলে সোনার দাম নির্ভর করে বিভিন্ন কারণের উপর যেমন আন্তর্জাতিক বাজার, মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্য, চাহিদা এবং সরবরাহ ইত্যাদি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থিতিশীল থাকায় দেশীয় বাজারে ও তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ্য, ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ খাঁটি। ২২ ক্যারেট সোনায় ৯% অন্যান্য ধাতু যেমন তামা, রূপা, দস্তা মিশিয়ে গহনা তৈরি করা হয়। যদিও ২৪ ক্যারেট সোনা বিলাসবহুল, এটি গহনা হিসাবে তৈরি করা যায় না।

অন্যদিকে দাম বেড়েছে রুপোর। আজ ৪২৬ টাকা বেড়ে প্রতি কেজি রুপো ৭১,২০০ টাকায় বিক্রি হচ্ছে। আপনি যদি সোনা কিনতে চান তাহলে এখন থেকেই কিনে রাখলে অনেকটা লাভবান হবেন। আপনি যদি দেশের বুলিয়ন মার্কেটে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে ঘরে বসেই জানতে পারবেন সোনার বর্তমান রেট সম্পর্কে। এর জন্য আপনাকে 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে হবে। কিছুক্ষণ পর আপনার ফোনে মেসেজ আসবে। এতে আপনি সহজেই সোনার সর্বশেষ রেট চেক করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026

দাম বাড়বে নাকি কমবে? আজ আপনার শহরে পেট্রোল-ডিজেলের লেটেস্ট রেট দেখে নিন এখনই

আজ দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। আন্তর্জাতিক বাজারে…

March 28, 2026

Voter List: রাতারাতি ভোটার লিস্টে বড় চমক! আপনার নাম আছে তো? এখনই না দেখলে বিপদ!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে…

March 28, 2026