ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gold Price Update: আবারো এক ধাক্কায় বেশ অনেকটা কমলো সোনার দাম, জেনে নিন আপনার এলাকায় ১০ গ্রাম সোনার নতুন দর

ভারতীয় বুলিয়ান বাজারে আবারও সোনা এবং রুপোর দামে পরিবর্তন লক্ষ্য করা গেল আজ। শনিবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই সোনার দাম এক ধাক্কায় বেশ কিছুটা নেমে গিয়েছে বলে জানা যায়। তার পাশাপাশি রুপোর দাম কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে এই মুহূর্তে। ১০ গ্রামের নিরিখে সোনার নতুন রেট এই মুহূর্তে ৫৯ হাজার টাকা ছাড়িয়ে গেলেও, গতকালের তুলনায় এই মুহূর্তে সোনার দাম কম রয়েছে। একই সময়ে রূপোর দাম প্রতি কেজি ৭২ হাজার টাকার বেশি। ফলে গতকালের তুলনায় রুপোর দাম অনেকটাই বেড়েছে।

ইন্ডিয়া বুলিয়ান এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন অনুসারে শুক্রবার সন্ধ্যায় ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৫৯ হাজার ৩১০ টাকা। আজ সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই ২৪ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হয়েছে ৫৯ হাজার ২৯৮ টাকা। একইভাবে বিশুদ্ধতার ভিত্তিতে সোনা এবং রুপোর দাম কিছুটা পরিবর্তন হয়েছে। আজ সকালে ৯৯৫ বিশুদ্ধতার দশ গ্রাম সোনার দাম নেমে এসেছে ৫৯০৬১ টাকায়। অন্যদিকে ৯১৬ অর্থাৎ ২২ ক্যারেট বিশুদ্ধতার দশ গ্রামের সোনার দাম হয়েছে ৫৪,৩১৭ টাকা।

অন্যদিকে ৭৫০ বিশুদ্ধতা অর্থাৎ ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ৪৪,৪৭৪ টাকা। একই সাথে ৫৮৫ বিশুদ্ধতা অর্থাৎ ১৪ ক্যারেটের সোনার দাম হয়েছে প্রতি ১০ গ্রামে ৩৪ হাজার ৬৮৯ টাকা। সব মিলিয়ে সোনার বাজারে এখন বেশ কিছুটা পতন লক্ষ্য করা যাচ্ছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। তবে রুপোর দাম আগের তুলনায় কিছুটা বেশি চলছে। এই মুহূর্তে প্রতি কেজির উপর দাম ৭২ হাজার টাকায় লেনদেন করছে। সবমিলিয়ে যদি আপনি এই কয়েক মাসের মধ্যে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকেই আপনার জন্য সবথেকে সেরা সময়।

Nirajana Nag

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026