নিউজ

Gold Price Update: বড় পরিবর্তন হল সোনা রূপার দামে, জেনে নিন আপনার শহরে সর্বশেষ রেট

গত সপ্তাহ থেকে একটানা কমছে সোনার দাম। চলতি সপ্তাহের প্রথম দুই দিনেও স্বর্ণের দামে ধারাবাহিক পতন দেখা গেছে। তবে আজ সপ্তাহের তৃতীয় দিনে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী চাল দেখিয়েছে। এই দিওয়ালির মরশুমে প্রচুর মানুষ সোনা রূপা কেনেন। আর কিছুদিন পরে বিয়ের মরশুমের জন্যও সোনার ক্রয় বেশি হয়। এই মুহুর্তে আপনার শহরে সোনা ও রূপার দাম কত? চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে।

আজ ১৫ নভেম্বর, বুধবার দিল্লির বুলিয়ন বাজারে সোনা এবং রূপার দাম প্রকাশিত হয়েছে। চলতি সপ্তাহের শুরু থেকেই কমছে সোনার দাম। তবে আজ সপ্তাহের তৃতীয় দিনে স্বর্ণের দাম বেড়েছে। আজ সোনার দাম ১১০ টাকা বেড়েছে। আজ দেশের রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬০,৬০০ টাকা। অন্যদিকে গতকাল এই ২৪ ক্যারেট সমপরিমাণ সোনার দাম ছিল ৬০,৪৯০ টাকা। আর ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম আজকে ৫৫,৫৫০ টাকা।

দিল্লি ছাড়া আজ কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬০,৬০০ টাকা। আর ২২ ক্যারেট সমপরিমাণ সোনার দাম ৫৫,৫৫০ টাকা। অন্যদিকে চলতি সপ্তাহে টানা দুই দিন রুপোর দাম কমছে। তবে আজকের কথা যদি বলি, সপ্তাহের তৃতীয় দিনে রুপোর দাম বেড়েছে ৬০০ টাকা। আজ রূপা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৩ হাজার টাকায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026