ভারতের সোনা রুপোর বাজারে বেশ কিছুদিন ধরেই দাম হেরফের হতে শুরু করেছিল। যদি এ মাসের কথা বলা যায় তাহলে, এই মাসে সোনার দাম গত মাসে থেকে অনেকটা সস্তা চলছে। আজ অর্থাৎ বুধবার সকালে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৩২০ টাকা কমে গিয়েছে। অন্যদিকে যদি রুপোর দামের দিকে নজর দেন তাহলে প্রতি কিলো গ্রামে রুপোর দাম কম হয়েছে ৪০০ টাকা করে। গুড রিটার্নস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ভারতে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামের ৪৬ হাজার ৫৮০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০,৭৮০ টাকা।
চেন্নাই, মুম্বাই, দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কেরালা, পুনে, লখনও, আমেদাবাদ সহ ভারতের একাধিক রাজ্যে দাম কিছুটা এরকম ভাবেই চলছে। যদি কলকাতার ব্যাপারে বলতে হয় তাহলে এই মুহূর্তে কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে রয়েছে ৪৬ হাজার ২০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৫০,৪০০ টাকা।
পুজোর ঠিক আগের দিকেই এরকম ভাবে দাম কমতে শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। অনেকে মনে করছেন এই দাম আরো কমবে। বিশেষজ্ঞদের ধারণা পুজোর সিজন শুরু হবার সাথে সাথে এই দাম কিছুটা কমতে পারে। সেই সময় আপনারা মনের মতো করে সোনা কিনতে পারবেন বলে মনে করছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…