ভারতীয় বাজারে এখন সোনার গয়নার একটা বিশাল চাহিদা রয়েছে। তারা দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার সোনার মূল্য একটি নতুন রেকর্ড তৈরি করেছে। এই মুহূর্তে গোল্ডের স্পট প্রাইস ২১০০ ডলার হয়ে গিয়েছে । বুলিয়ান বাজারে সোনার বাজার দর যেহেতু উপর দিকে রয়েছে তাই সেই কারণে এখন ভারতীয় সোনার দাম কিছুটা ঊর্ধ্বমুখী। ভূ রাজনৈতিক অনিশ্চয়তা সম্ভাব্য দুর্বল মার্কিন ডলার এবং সুদের হার পরিবর্তন সবমিলিয়ে এখন বেশ কিছুটা ঊর্ধ্বমুখী সোনার দাম। সুদের হার হ্রাসের প্রত্যাশা এই মুহূর্তে নেই কারণ ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধের কারণে এখন মোটামুটি ভূ রাজনৈতিক দিক থেকে বিশ্ব বেশ অনিশ্চয়তায় রয়েছে।
যেহেতু সোনা এবং এ দিয়ে তৈরি গয়না কে একটা গুরুত্বপূর্ণ ভান্ডার হিসেবে বিবেচনা করা হয় তাই অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক ক্ষেত্রে সোনার ভালো পারফর্ম করার একটা প্রবণতা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে। গ্লোবাল ইকোনমি এন্ড মার্কেট রিসার্চ বিশেষজ্ঞ হেং কুন হাও বলছেন, ২০২৪ সালের শেষের দিকে সোনার দাম ২২০০ ডলারের মাত্রা ছাপিয়ে যেতে পারে।
সোনার স্পট মূল্য সোমবার প্রতি আউন্সে ২১১০.৮ ডলারের নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মঙ্গলবার এই মুহূর্তে বাজার খোলার সঙ্গে সঙ্গেই এই দাম কিছুটা নামলেও, এই মুহূর্তে ২০৪৮.৫৯ ডলারের ব্যবসা করছে গোল্ড। মনে করা হচ্ছে এই বছরের তৃতীয় ত্রৈমাসিকের শেষের দিকে, সোনার গড় মূল্য ২১০০ ডলার হয়ে যেতে পারে। শক্তিশালী সেন্ট্রাল ব্যাংকের ক্রয়মূল্য বৃদ্ধিতে এটা একটা অন্যতম অনুঘটক হিসেবে কাজ করবে। সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে, আগামী ১২ মাসে সমস্ত সেন্ট্রাল ব্যাংকের মধ্যে ২৪ শতাংশই নিজেদের স্বর্ণ ভান্ডার বাড়াতে চাইছে। অর্থাৎ বলতে গেলে আগামী বছরগুলিতে অফিশিয়াল সেক্টর থেকে একটা উচ্চ চাহিদা আমরা দেখতে পেতে পারি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…