গত কয়েক সপ্তাহ ধরে টানা দাম বাড়ার পর আবার নিম্নমুখী সোনার দাম। গত সপ্তাহে টানা বাড়ার পর বৃহস্পতিবার সোনার দাম অনেকটাই কমলো কলকাতা সহ সারা দেশে। আজ সোনার দাম প্রতি ১০ গ্রামে কমে হয়েছে ৩৯,২৪০ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দামও কমেছে অনেকটাই। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪০,৬৩০ টাকা হয়েছে। সোনার সাথে সাথে রুপোর দামও কমেছে অনেকটাই। রুপোর দামও কমে প্রতি কেজির দাম হয়েছে ৪৬,১০২ টাকা।
বিয়ের মরসুমে সোনার দাম এতটা কমায় সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা সকলেই খুব খুশি। যেভাবে ক্রমশ বাড়ছিল সোনার দাম, এদিকে বিয়ের মরসুমও এসে যাচ্ছিল তাতে ক্রেতা থেকে ব্যবসায়ী সকলেরই চাপ বাড়ছিল। টানা তিনদিন পর পর দাম কমে তা যে অনেকটাই কমবে সেকথা বলাই বাহুল্য।
আরও পড়ুন : অস্বস্তিতে মোদী সরকার, বিশ্ব গণতন্ত্র সূচকে ১০ ধাপ নামলো ভারত
মধ্যপ্রাচ্যে ইরান মার্কিন যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হওয়ায় হঠাৎই সোনার দাম বাড়ছিল। তারপর সোনার দাম আবার কমতেও থাকে। কিন্তু হঠাৎ করেই আবার দাম বাড়ে। বিবাহের মরসুমে এভাবে সোনার দাম বাড়ায় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ যে চিন্তায় ছিলেন এই দাম কমার ফলে তা অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…