আবার দাম বাড়লো সোনার। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার জন্যে ভারতের বাজারেও বাড়লো সোনার দাম। ভারতের বাজারে আজ সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ০.৭ শতাংশ। সোনার দাম ছাড়িয়েছে ৪৮ হাজারের গন্ডি। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৮,২৮৯ টাকা। ২৪ ক্যারেট সোনার পাশাপাশি দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও। ২২ ক্যারেট সোনার দাম আজ প্রতি ১০ গ্রামে ৪৬,৮৭০ টাকা।
সোনার দামে পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। প্রতি কেজি রুপোর দাম ১.৯ শতাংশ বেড়ে হয়েছে ৪৯,১৯০ টাকা। ভারতে বেশিরভাগ সোনা আমদানি করা হয়। তাই বিশ্ববাজারে সোনার দামের উপর নির্ভর করে ভারতে সোনার দাম। এই দামের উপর চাপানো হয় আমদানি শুল্ক, জিএসটি, রাজ্য সরকার গুলির নিজস্ব ট্যাক্স, মেকিং চার্জ।
এসবের ফলেই বেড়ে যায় সোনার গয়নার দাম। বিশেষজ্ঞদের মতে করোনার প্রভাব যতদিন না বাজার থেকে কাটবে ততদিনই এমন ওঠানামা চলতে থাকবে সোনার দামে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…