নতুন বছরের শুরুতে দেশজুড়ে বিয়ের মরসুম চলছে। এই সময় সোনার চাহিদা থাকে সবচেয়ে বেশি। তাই সোনার দামেও দেখা যায় উঠানামা। গত কয়েকদিন ধরে সোনার দাম বেড়ে চলছিল। একধাক্কায় নতুন বছরে সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেতে মাথায় হাত পড়েছিল সাধারণ মানুষের। তবে আজ ১৪ জানুয়ারি ২০২৪, সোনার দামে সামান্য কমতি দেখা গেছে। আজকে দেশের প্রধান শহরগুলিতে সোনার লেটেস্ট রেট কত? জানতে চাইলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
GoodReturns ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আজ ২২ ক্যারেট সোনার দাম ৫৮০০ টাকা প্রতি গ্রাম এবং ২৪ ক্যারেট সোনার দাম ৬৩২৭ টাকা প্রতি গ্রাম। রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬৩,২৭০ টাকা এবং ২২ ক্যারেট সমপরিমাণ সোনার দাম ৫৮,০০০ টাকা। অন্যদিকে, মুম্বাইতে ২৪ ক্যারেট সোনার দাম ৬৩,২৭০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৫৮,০০০ টাকা প্রতি ১০ গ্রাম।
আর চেন্নাইতে ২২ ক্যারেট সোনার দাম ৫৮,৪৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৬৩,৭৬০ টাকা প্রতি ১০ গ্রাম।কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৫৮,০০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৬৩,২৭০ টাকা প্রতি ১০ গ্রাম। এদিকে, আজ রুপোর দাম ৭৬,৫০০ টাকা প্রতি কেজি।
সোনার দাম কমতে থাকার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমছে। তাই দেশের বাজারেও সোনার দাম কমছে। তবে, বিয়ের সিজন শুরু হতে চলায় আগামী দিনে সোনার দাম আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুতরাং, যারা সোনা কিনতে চান, তারা আজই কিনতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…