ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

টানা দু’দিন দাম কমল সোনার, রেকর্ড দামে থেকে ৮,৫০০ টাকা সস্তা

বিশ্ব বাজারে সোনার দাম এর পতন অব্যাহত। তার মধ্যে আবার তৃতীয় দিনের মধ্যে দুদিন ভারতীয় বাজারে সোনার দাম লাগাতার পড়তে শুরু করেছে। আজ এমসিএক্স সূচকে ১০গ্রাম গোল্ড ফিউচারের দাম ০.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৭,৪০২ টাকা, অন্যদিকে আবার এক কেজি রুপোর দাম কমেছে ০.৪ শতাংশ। বর্তমানে রুপোর দাম ৬৯,১০৪ টাকা প্রতি কেজি।

বিশ্ব বাজারে সোনার দাম কমেছে। মার্কিন ডলার পিছু শক্তিশালী হবার কারণে স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে গেছে এবং দাঁড়িয়েছে ১৮০৩.৫৬ ডলারে। অন্যদিকে মূল্যবান ধাতুর মধ্যে রুপোর দাম কমেছে। ০.২ শতাংশ দাম কমে হয়েছে ২৬.০৩ ডলার।

অন্যদিকে ভারতীয় বাজারে বর্তমানে সোনা কিছুটা সস্তা কিন্তু চলতি মাসে এখনো পর্যন্ত ১০ গ্রাম সোনার দাম ১২০০ টাকা বেড়ে গেছে। বর্তমানে রেকর্ড করা দামের থেকে ৮,৫০০ টাকা কমে চলছে সোনার দাম। গতবছর আগস্ট মাসে সর্বাধিক দামে রেকর্ড করা হয়েছিল সোনার ক্ষেত্রে। দশ গ্রামের দাম সেই সময় ছিল ৫৬,২০০ টাকা।

আপাতত চলতি সপ্তাহে মার্কিন মুদ্রাস্ফীতি এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের মন্তব্যের দিকে তাকিয়ে রয়েছে সোনার লগ্নিকারী সংস্থাগুলি। কিরকম ভাবে মার্কিন বাজারে সোনার দাম উপর নিচ হচ্ছে সেই হিসেবে ভারতীয় বাজারে সোনার দাম উপর নিচ হবে। অন্যদিকে আবার ডেল্টা প্রজাতির করোনাভাইরাস চলতি মাসে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। এর মধ্যেই যদি করোনাভাইরাস আরো বেশি প্রভাব বিস্তার করতে শুরু করে তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে ঘুরে দাঁড়ানো আরো বেশী কষ্টকর হয়ে যাবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026