আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে উৎসবের মরশুম। আর এই উৎসবের মরশুমে সকলেই চাইছেন কিছু না কিছু সোনার গয়না অথবা রুপোর কোন একটা কিছু কিনতে। কিন্তু সোনার দাম তাদের পাশে একেবারেই নেই বললেই চলে। গতকাল পর্যন্ত সোনার দাম আগের থেকে কিছুটা কম থাকলেও আজকে সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বমুখী সোনার দাম। বিনিয়োগকারীদের জন্য সময়টা বেশ ভালো হলেও, যারা সোনা ক্রয় করতে চাইছেন তাদের জন্য মোটেও ভালো নয়।
শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই সোনার দাম এক ধাক্কায় বেশ অনেকটা উপরে উঠে যায়। আজ সকালে বাজার খোলার সময় ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম দাড়ায় ৪,৭৬৫ টাকা। গতকালের থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে সোনার দাম। একইভাবে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম এই মুহূর্তে ৩৮,১২০ টাকা। ১০ গ্রামের দাম ৪৭,৬৫০ টাকা। এবং ১০০ গ্রামের দাম ৪,৭৬,৫০০ টাকা। প্রতি ১০০ গ্রামে ১,৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে সোনার দাম।
একইভাবে বৃদ্ধি পেয়েছে ২৪ ক্যারেট সোনার দাম। গতকালের তুলনায় প্রতি গ্রামে ২৪ ক্যারেট পাকা সোনার দাম বৃদ্ধি পেয়েছে ১৬ টাকা। এই মুহূর্তে এক গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫,১৯৮ টাকা। অন্যদিকে, ৮ গ্রামের দাম ৪১,৫৮৪ টাকা, ১০ গ্রামের দাম ৫১,৯৮০ টাকা ও ১০০ গ্রামের দাম ৫,১৯,৮০০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ১,৬০০ টাকা বাড়ল সোনার দাম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…