দশমীর পর থেকে সোনার দাম লাগাতার ভাবে বৃদ্ধি পেতে শুরু করেছিল। গতকাল শনিবার সোনার দাম স্থিতিশীল থাকলেও আজ রবিবার আবার সোনার দাম ৬৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। আজ ২৯ অক্টোবর দিল্লির বুলিয়ান বাজারে সোনা এবং রুপোর দাম প্রকাশ করা হয়েছে। দশমীর পর সোনার দাম লাগাতার ভাবে বৃদ্ধি পেতে দেখা গেছে। ক্রমাগত বৃদ্ধির মধ্যে গতকাল শনিবার সোনার দাম স্থিতিশীল থাকলেও এই স্থায়িত্ব বেশি দিন ছিল না। আজ আবার সোনার দাম বৃদ্ধি পেয়েছে।
আজ ২৯ অক্টোবর দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দশ গ্রামের দাম ৬২ হাজার ৬২০ টাকা। অন্যদিকে, শুক্রবার এবং শনিবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬১ হাজার ৯৬০ টাকা। অন্যদিকে যদি আমরা ২২ ক্যারেট সোনার কথা বলি, তাহলে আজ ২২ ক্যারেট সোনার দশ গ্রামের দাম ৫৭৪০০ টাকা। গতকাল এই দাম ছিল ৫৬ হাজার ৮০০ টাকা।
গত কয়েকদিন ধরে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে সোনার দাম তবে রুপোর দাম একই রকমভাবে স্থিতিশীল ছিল। শুক্রবার রুপোর দাম বেড়েছে ৫০০ টাকা প্রতি কেজি। অন্যদিকে আবার শনিবার রুপোর দাম প্রতি কেজি ৫০০ টাকা কমে হয়েছে ৭৪ হাজার ৬০০ টাকা। এখনো পর্যন্ত রুপোর দাম আজকে বাড়েনি। শনিবারের মতোই আজকেও দাম রয়েছে ৭৪৬০০ টাকা প্রতি কেজি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…