বছরে শেষে এই নভেম্বর মাস আসা মানেই শুরু হয়ে যাবে বাঙ্গালীদের বিয়ের সিজন। এই বিয়ের মরশুমে সোনা বিক্রি কয়েকগুণ বেড়ে যায় অন্যান্য সময়ের তুলনায়। চলতি মাসে আগের সপ্তাহের শেষ থেকেই ধীরে ধীরে দাম বাড়ছে সোনা ও রুপোর। আজ বুধবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ফের এক ধাক্কায় অনেকটাই দাম বাড়লো মহামূল্যবান হলুদ ধাতুর। সোনার পাশাপশি রুপোর দামে উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। সোনা রুপোর সর্বশেষ রেট কত? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
জানা গিয়েছে, আজ সোনার দাম মার্কেট খুলতেই এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পায়। আজ, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনা এবং রূপার দামে ক্রমবর্ধমান প্রবণতা দেখা গেছে। MCX গোল্ড ডিসেম্বর ফিউচার ১৮ টাকা বেড়ে ৫৩,৩০৭ টাকা প্রতি ১০ গ্রাম হয়েছে। অন্যদিকে, MCX সিলভার ডিসেম্বর ফিউচার প্রতি কেজি ১৮৬ টাকা বেড়ে ৬১,১৭২ টাকা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি গতকাল মঙ্গলবার, MCX গোল্ড ডিসেম্বর ফিউচার প্রতি ১০ গ্রাম ৫২,২৮৯ টাকায় স্থির হয়েছিল। MCX সিলভার ডিসেম্বর ফিউচার প্রতি কেজি ৬০,৯৮৬ টাকায় বন্ধ হয়েছিল।
আজ মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ এবং কেরালায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪৮,৩৪০ টাকা। দিল্লি, জয়পুর, লখনউ এবং চণ্ডীগড়ে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪৮,৪৯০ টাকা। চেন্নাই, কোয়েম্বাটোর এবং মাদুরাইতে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪৯,০৪০ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…