লাগামছাড়া দামে আরও এক ধাপ উর্ধ্বগতি। ফের একবার সোনা ও রুপোর দামে বড়সড় বৃদ্ধি দেখা গেল দেশের বিভিন্ন শহরে। কলকাতাসহ একাধিক মহানগরে আজ ২২ ক্যারেট, ২৪ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দামে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। ফলে সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে।
IBJA Rates-এর রিপোর্ট অনুযায়ী, আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৪,২৫০ টাকায়। গতকালের তুলনায় দাম বেড়েছে ৬৫০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট পাকা সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রাম ১,৬২,৩০০ টাকা। একদিনেই বেড়েছে ৭০০ টাকা। এছাড়াও ১৮ ক্যারেট সোনা আজ কলকাতার বাজারে বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২১,৭৬০ টাকায়।
আজ কলকাতার বাজারে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৮৮,৮০০ টাকায়। গতকালের তুলনায় দাম বেড়েছে ১,৪৫০ টাকা।
অন্যদিকে,
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা, ডলারের ওঠানামা এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝোঁকের কারণেই সোনা ও রুপোর দামে ক্রমাগত বৃদ্ধি দেখা যাচ্ছে। আগামী দিনে এই দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১,৫৩,৬০০ টাকা। আজ তা বেড়ে হয়েছে ১,৫৪,২৫০ টাকা। একইভাবে ২৪ ক্যারেট সোনার দাম গতকাল ছিল ১,৬১,৬০০ টাকা, যা আজ বেড়ে দাঁড়িয়েছে ১,৬২,৩০০ টাকা। এছাড়া রুপোর দাম গতকাল ছিল প্রতি কেজি ২,৮৭,৩৫০ টাকা। আজ তা বেড়ে হয়েছে ২,৮৮,৮০০ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…