মার্চ মাসে রীতিমত আগুন লেগেছিল সোনার দামে। মাসের শেষে সামান্য দাম কমেছিল এই মূল্যবান ধাতুর। তবে বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছিলেন যে দামের পতন স্থায়ী হবে না। আর তাই হল। সোনার দাম আবার বৃদ্ধি পেল এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই। MCX-এ সোনার ফিউচার প্রতি ১০ গ্রাম ৬১ হাজার টাকার উপরে ট্রেড করছে। আজ কততে বিকোচ্ছে সোনা? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
মহাবীর জয়ন্তী উপলক্ষে, মঙ্গলবার এক্সচেঞ্জে সকালের লেনদেন ছিল না। তবে সন্ধ্যায় এক্সচেঞ্জ খুললে সোনা একটি নতুন রেকর্ড তৈরি করে। এই নতুন রেকর্ডের পরে, মঙ্গলবার সোনার ফিউচার প্রতি ১০ গ্রাম ৬০,৯৫৪ টাকায় বন্ধ হয়েছিল। আজ বুধবার মার্কেট খুলতে সেই ধারা বজায় থাকল। মার্কেট খুলতেই সোনার দাম বুম দেখালো। সোনার ফিউচার সর্বকালের সর্বোচ্চ ৬১,১৪৫ টাকা প্রতি ১০ গ্রাম হয়েছে আজ।
অন্যদিকে, আজ বুধবার রুপোর দাম প্রতি কেজিতে ৪৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। এই দাম বৃদ্ধির পর রুপোর দাম অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। আজ প্রতি কেজি রুপোর ফিউচার মূল্য ছিল ৭৫,১৭৫ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, আপনি ঘরে বসেও সোনার দাম চেক করতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে, আপনি 8955664433 নম্বরে মিসড কল দিয়ে দাম চেক করতে পারেন। আপনি যে নম্বর থেকে মেসেজ করবেন সেই নম্বরেই আপনার মেসেজ আসবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…