নিউজ

মানচিত্র বড় হল কলকাতা পুলিশের! ৮০তম থানা হিসেবে তালিকাভুক্ত হল গলফগ্রীন

কলকাতা: মানচিত্র বড় হল কলকাতা পুলিশের (Kolkata Police)। ভোটের মুখে তৈরি হলো নতুন থানা গলফগ্রীন (Golfgreen)। গলফগ্রীন ৮০তম পুলিশ থানা (Police Station) হিসেবে তালিকাভুক্ত হল, দেশের প্রাচীনতম পুলিশ কমিশনারেটের।

এই থানার আওতায় এল কলকাতা পুরসভার ৯৪ ও ৯৫ নম্বর ওয়ার্ডের প্রায় ৫৪ হাজার বাসিন্দা। যাদবপুর থানার একাংশ ভেঙে তৈরি হয়েছে এই থানা। এর আওতায় আছে, যাদবপুর সেন্ট্রাল রোড, গ্রাহাম রোড ও আনোয়ার শাহ রোডের একাংশ। কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ও মন্ত্রী অরূপ বিশ্বাস উদ্বোধন করেন নতুন থানার।

উদ্বোধনী অনুষ্ঠানে সাইবার ক্রাইমে গুরুত্ব দেওয়ার কথা বলেন সিপি সৌমেন মিত্র। তিনি বলেন, ‘অপরাধের ধরণ বর্তমানে বদলাচ্ছে। আমরা সাইবারক্রাইমের দিকে নজর দেবো এবং নাগরিকদের অভিযোগ থাকলে যেন নজর দেওয়া হয় তার ব্যবস্থাও করা হচ্ছে’।

প্রশংসা করেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অরূপ বিশ্বাস, আইন-শৃঙ্খলা থেকে একাধিক ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশের সঙ্গে সহযোগিতা পরামর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশের সঙ্গে সহযোগিতা করা দরকার। কলকাতা পুলিশ তৎপরতার সঙ্গে ভালো কাজ করে এসেছে। লকডাউন, আমফানের সময় মানুষ যখন বিপদে পড়েছে পুলিশকর্মীরা তখন পাশে ছিল’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026