জীবনযাপন

আজকের দিনেই ভগবান যীশু ক্রুশবিদ্ধ, যন্ত্রণাদায়ক এই দিনটি কেন ‘গুড ফ্রাইডে’? জানুন রহস্য

শ্রেয়া চ্যাটার্জি – গুড ফ্রাইডে খ্রীস্টানদের কাছে পালনীয় একটি পবিত্র ছুটির দিন। এর আরও নাম আছে যেমন হোলি ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে, গ্রেট ফ্রাইডে ইত্যাদি। এই দিনটিতে মূলত যীশু খ্রীষ্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তবে অনেকে প্রশ্ন করতে পারেন আজকের দিনটি কেন গুড ফ্রাইডে নামে পরিচিত! এই নিয়ে নানা মুনির নানা মত। কারো মতে, ‘গুড’ কথাটির অর্থ হল ‘পবিত্র’, আবার কারো মতে ‘গুড’ শব্দটি ‘গড’ শব্দের অপভ্রংশ রূপ।

বিশ্বজুড়ে খ্রীস্টানদের কাছে গুড ফ্রাইডে গভীর শোকের দিন। এই দিন উক্ত ধর্মাবলম্বী মানুষেরা উপবাস রাখেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। এটি আসলে অনুশোচনার দিন। যিশু খ্রীস্টের বলিদানের কথা স্মরণ করার দিন।

জুডাসে্র বিশ্বাসঘাতকতার পড়ে যীশু খ্রীষ্ট কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং খ্রীষ্টানরা বিশ্বাস করেন এই দিনেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়। দীর্ঘ ছয় ঘন্টা ধরে যীশু ক্রুশের যন্ত্রণা ভোগ করেছিলেন। শেষ তিন ঘন্টায় অন্ধকারে সমগ্র অঞ্চল ছেয়ে যায়। চিৎকার করে তিনি মৃত্যুবরণ করেছিলেন। সেই জায়গায় ভূমিকম্প হয়। সমাধি ভেঙ্গে যায়।

যে সেঞ্চুরিয়ান ক্রুশবিদ্ধ করার দায়িত্বে ছিলেন তিনি চিৎকার করে বলে ওঠেন ‘সত্যিই তিনি ঈশ্বর পুত্র ছিলেন।’ যীশুর দেহকে অদূরে একটি বাগানের সমাধিস্থ করা হয়। একটি বড় পাথর দিয়ে সমাধির মুখ রুদ্ধ করে দেওয়া হয়। কিন্তু তৃতীয় দিন রবিবার যীশুর আবার পুনরুজ্জীবন হয়। আইজ্যাক নিউটন বাইবেলীয় ও জুলিয়ান ক্যালেন্ডার এবং অমাবস্যা তিথি বিচার করে গুড ফ্রাইডে যে প্রকৃত সালটি নিরূপণ হয়েছে সেটি হল ৩৪ খ্রিস্টাব্দ।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: Lifestyle

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026