টেক বার্তা

Hero-Honda চেয়েও অসাধারণ বাইক লঞ্চ করল Bajaj, জানুন নতুন গাড়ির দাম

এই মুহূর্তে ভারতের বাজারে Hero, Honda, TVS সহ একাধিক কোম্পানি বাইকের বাজারে সফলভাবে ব্যবসা করছে। প্রত্যেকটি কোম্পানির লো-বাজেটের যেমন বাইক রয়েছে ঠিক তেমনি হাই-রেঞ্জের বাইক রয়েছে বাজারে। তবে কম দামে স্পোর্টস বাইক রয়েছে এমন কোম্পানির সংখ্যা নেহাত হাতে গোনা কয়েকটি। ফলে স্পোর্টস বাইক কেনার ইচ্ছা থাকলেও দামের কারণে সেই আশা অপূর্ণ থেকে যায় অনেক যুবকের। তবে ভারতের বাজারে এবার কম দামের স্পোর্টস বাইক লঞ্চ করে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে নির্মাণ সংস্থা Bajaj।

সম্প্রতি ভারতের বাজারে 125cc স্পোর্টস বাইক লঞ্চ করেছে Bajaj। গাড়ি প্রেমিরা মনে করছেন, এটাই ভারতের বাজারে সবচেয়ে লো-বাজেটের সেরা স্পোর্টস বাইক হতে চলেছে। আমরা যদি বাজাজ মোটরস সম্পর্কে কথা বলি, আপনি কোম্পানির এই সেগমেন্টে অনেক বাইক দেখতে পাবেন। তবে সম্প্রতি ভারতের বাজারে বাজাজ যে বাইকটি লঞ্চ করেছে সেটির নাম দেওয়া হয়েছে Bajaj Pulsar NS 125cc। এর আকর্ষণীয় স্পোর্টি লুকের জন্য বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, Bajaj Pulsar NS 125cc বাইকের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-

শুরুতেই যদি শক্তিশালী এই বাইকের ইঞ্জিন সম্পর্কে বলি, তবে কোম্পানি এই বাইকটিতে 124.45 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দিয়েছে। যেটি সর্বোচ্চ 11.99 PS শক্তি এবং 11 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। শক্তিশালী এই ইঞ্জিনটি 5টি গিয়ার বক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যদি গাড়িটির মাইলেজের কথা বলি, তবে Bajaj Pulsar NS 125 প্রতি লিটার তেল 64.7 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। যদি ভারতের বাজারে গাড়িটির দামের কথা বলি, স্পোর্টস বাইক Bajaj Pulsar NS 125-এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে 1.06 লক্ষ টাকা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026