কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকেও সম্প্রতি কর্মচারীরা একটি বড় উপহার পেয়েছেন। জুন মাসে আপনার অ্যাকাউন্টে মোটা টাকা আসতে চলেছে। আবারও মহার্ঘ ভাতা বাড়িয়েছে ওড়িশা সরকার। এখন থেকে এই রাজ্যের কর্মীরা ৪ শতাংশ বেশি মহার্ঘ ভাতা পাবেন। সরকার জানিয়েছে যে, এখন থেকে কর্মচারীরা ৩৮ শতাংশের পরিবর্তে ৪২ শতাংশ হারে ডিএ পাবেন, অর্থাৎ, কেন্দ্র সরকারের কর্মীদের মতোই। এই বর্ধিত ডিএ ১ জানুয়ারি, ২০২৩ থেকে প্রযোজ্য হবে।
আপনাদের জানিয়ে রাখি যে, আপনি জুন মাসে এই বকেয়া টাকাটা পাবেন। জানুয়ারী মাস থেকে জুন মাস পর্যন্ত অর্থাৎ ৬ মাসের জন্য আপনি আপনার বকেয়া টাকা পাবেন। অর্থাৎ জুন মাসে আপনার অ্যাকাউন্টে একটা মোটা টাকা আসতে চলেছে। এর পাশাপাশি সরকার পেনশনভোগীদেরও ৪ শতাংশ বেশি মহার্ঘ্য ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, বলতে গেলে এবার থেকে পেনশনভোগীরাও আগের চেয়ে বেশি টাকা পাবেন।
এ তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের রাজ মহোৎসব উপহার দিয়েছেন। এতে রাজ্যের ৪ লক্ষ সরকারি কর্মচারী এবং ৩.৫০ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।
এর আগে কখন বাড়ানো হয়েছিল মহার্ঘ ভাতা?
আপনাদের জানিয়ে রাখি যে, সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের প্রায় ৭.৫ লক্ষ কর্মচারী উপকৃত হবে। এর আগে, ২০২৩ সালের এপ্রিলে, ওড়িশা সরকার কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। সেই সময়ে রাজ্য সরকার এটি ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল।
আইপিএলের প্রথম ম্যাচেই নজরে এল বড় প্রশ্ন—কেন ক্যামেরন গ্রিন বল করলেন না? ২৫ কোটির এই…
ভারতে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দ্রুত বাড়ছে। পেট্রোল-ডিজেলের খরচ থেকে বাঁচতে এখন অনেকেই ঝুঁকছেন ই-স্কুটারের দিকে।…
বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…
ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…
টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…
বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…