বর্তমানের মূল্যবৃদ্ধির বাজারে কয়েক হাজার টাকা উপার্জন করতে দম ছুটে যাচ্ছে। আর এক্ষেত্রে নিজেদের যাতায়াত ভাড়া বাঁচাতে দুচাকা কেনার ঝোঁক বেড়েছে অনেকটাই। লকডাউনের সময় থেকেই এই প্রবণতা বেড়েছে দ্বিগুণ। আর এখন চার চাকার বড় বড় সংস্থাগুলোও ভাবছে দুচাকার গ্রাহকদের জন্য। এবার তাদের জন্যই সুখবর নিয়ে এলো বাজাজ প্লাটিনা। তবে এবার মাত্র ৮ হাজার টাকা জমা করলেই কিনে ফেলা যাবে একটা আস্ত বাইক।
বাজাজ প্লাটিনা ১১০ এবিএস কেনার সময় কোম্পানিতে ৮ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই চলবে। ৩ বছর অর্থাৎ ৩৬ মাস ধরেই দেওয়া যাবে বাইকের ইএমআই। বাইকের ইএমআইয়ের জন্য বার্ষিক ৯.৭ শতাংশ সুদের হারেই টাকা কাটবে ব্যাঙ্ক থেকে। মাসে মাসে ২,৪৬৮ টাকা করেই যাবে ইএমআই বাবদ। বাজাজ প্লাটিনা ১১০ এবিএসের জন্য সুদ বাবদ মোট দিতে হবে ৭৬,৮১৯ টাকা।
বাজাজ প্লাটিনা ১১০ এবিএস বাইকের বিবরণ-
বাজাজ প্লাটিনা ১১০ এবিএস বাইকে ১১৫.৪৫ সিসির সিঙ্গেল ইঞ্জিন পাওয়া যাবে। আর এই বাইকের সিঙ্গেল ইঞ্জিনের শক্তি হবে ৮.৬০ বিএইচপি। সর্বোচ্চ ৯.৮১ এনএম টর্ক তৈরি করতে পারবে। এটি একটি গিয়ার বক্সের সাথে যুক্ত থাকবে, যার স্পিড হবে ৫। বাজাজ প্লাটিনা ১১০ এবিএসের প্রতি কিলোমিটারে মাইলেজ হবে ৮৪। গ্রাহকদের প্রত্যাশিত মাইলেজই মিলবে এই বাইকে।
অতএব, যারা এখনো নিজেদের রোজের যাতায়াতের কথা ভেবে বাইক কেনার কথা ভাবছেন, এটি বড় সুযোগ তাদের কাছে। বেশি ভাবনা-চিন্তা না করে মাসে মাসে অল্প কিছু পুঁজির সহযোগিতায় কিনে ফেলুন এই বাইক। মধ্যবিত্তের কথা মাথায় রেখেই বাজাজ নিয়ে এসেছে এই মডেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…