Categories: দেশনিউজ

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, এবার এক সাথে পাওয়া যাবে ৪২ দিন ছুটি, জানুন সরকারের নতুন পলিসি

আপনি যদি একজন সরকারি কর্মচারী হন তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সূত্রের খবর অনুযায়ী এবারে কর্মচারীদের জন্য সরকার নতুন ছুটির নীতিমালা প্রকাশ করে দিয়েছে। এর আওতায় এখন কেন্দ্রীয় কর্মীর আগে থেকে বেশি ছুটি পেতে পারবেন। কেন্দ্রীয় কর্মচারীরা এখন শরীরের অঙ্গদান করার পরে ৪২ দিনের জন্য বিশেষ ক্যাজুয়াল লিভ পেতে পারবেন। DoPT দ্বারা জারি করা একটি অফিসিয়াল মেমোরেন্ডামে বলা হয়েছে, যদি কোন কর্মচারী শরীরের কোন অংশ দান করেন তবে তা একটি অত্যন্ত বড় অস্ত্রোপচার। সেই কারণে হাসপাতালে ভর্তি হবার পাশাপাশি সুস্থ হতে তার সময় লাগে। তাই এই ধরনের কর্মচারীদের অতিরিক্ত ছুটি দেওয়া উচিত।

একজন মানুষকে সাহায্য করা এবং তার জীবন বাঁচানোর জন্য যদি কোন সরকারি কর্মচারী নিজের শরীরের কোন অঙ্গ দান করেন, তাহলে তাকে স্পেশাল ক্যাজুয়াল লীভ দেবে সরকার। সরকারি কর্মচারীদের মধ্যে অঙ্গদান প্রচারের উদ্দেশ্যে, এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। যদিও এর জন্য একটি নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বিদ্যমান নিয়ম অনুসারে, একটি ক্যালেন্ডার বছরে নৈমিত্তিক ছুটি হিসেবে সর্বাধিক ৩০ দিনের ছুটি মঞ্জুর করা যেতে পারে। তবে নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে এই ছুটি হবে ৪২ দিনের। এই নতুন নিয়মটি ২৫ এপ্রিল ২০২৩ থেকে কার্যকর হতে চলেছে।

জারি করা স্মারকলিপিতে বলা হয়েছে, এই আদেশটি সিসিএস নিয়মের অধীনে সমস্ত কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে না। সরকার জানিয়েছে, যারা অঙ্গদান করবেন, শুধুমাত্র তাদের জন্যই এই নতুন নিয়ম কার্যকর হবে। ছুটি সংক্রান্ত এই নতুন নিয়ম রেলের কর্মচারী, অল ইন্ডিয়া সার্ভিসেস এর কর্মচারীদের উপরে লাগু হবে না। সরকার নির্দেশিকা দিয়ে জানিয়েছে, দাতার অঙ্গ অপসারণের জন্য অস্ত্রোপচার এবং তারপর সুস্থ হওয়ার জন্য এই স্পেশাল ছুটির ঘোষণা করা হয়েছে। এই ছুটির সর্বাধিক সময়সীমা ৪২ দিন। তবে এই ছুটি শুধুমাত্র নিবন্ধিত চিকিৎসকের সুপারিশের ভিত্তিতে দেওয়া হবে। হাসপাতালে ভর্তির এক সপ্তাহ আগে থেকে এই ধরনের ছুটি আপনি গ্রহণ করতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026