Today Trending News

DA HIKE: কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য সুখবর, ৩% DA বৃদ্ধির পাশাপাশি অ্যাকাউন্টে আসবে বকেয়া ৩ মাসের DA

বর্তমানে চলছে উৎসবের মরশুম। বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব তথা দুর্গা পূজার পাশাপাশি আসতে চলেছে দীপাবলির মহোৎসব। আর এই সন্ধিক্ষণে কেন্দ্রীয় সরকারের কর্মীরা পেতে চলেছেন দুর্দান্ত খবর। আগে হ্যাঁ, চলতি মাসেই কেন্দ্রীয় সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে প্রায় ৩ শতাংশ। তার সাথে বিগত তিন মাসের বকেয়া মহার্ঘ ভাতা পেতে চলেছেন কর্মীরা। আমরা আপনাদের বলি, কেন্দ্র সরকারের নিয়ম অনুসারে প্রতিবছর জানুয়ারি এবং জুলাই মাসে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়। যদিও এবার জুলাই মাস পার হয়ে গেলেও মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়নি সরকারি কর্মীদের।

যার জন্য রীতিমতো দুশ্চিন্তায় ভুগছেন দেশের লাখ লাখ কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। তবে এবার উৎসবের মধ্যেই সরকারি কর্মীরা সুখবর পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে। জুলাই মাসে ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি না পেলেও চলতি মাসে তা বৃদ্ধি করা হতে পারে বলে মনে করছেন অনেকেই। আমরা আপনাদের বলি, সাধারণত দেশের প্রতিটি জিনিসের মূল্যস্ফীতি এবং বসবাসের খরচের ওপর নির্ভর করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। কস্ট অফ লিভিং ইনডেক্সের পরিবর্তনের সাথে মহার্ঘ ভাতার পরিমাণ পরিবর্তিত হয়।

প্রতিবছর কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ১লা জানুয়ারি এবং ১লা জুলাই মহার্ঘ্য ভাতা বৃদ্ধির খবর পেয়ে থাকেন। তবে এবছর নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ার পরেও খুশির খবর মেলেনি কেন্দ্রীয় সরকারের কর্মীদের। আমরা যদি AICPI সূচকে অর্ধবার্ষিক ডেটা দেখি, তাহলে সমস্ত তথ্যের ভিত্তিতে DA-তে ৩ শতাংশ বৃদ্ধি ঘটতে পারে। তাছাড়া, বিগত তিন মাস অর্থাৎ জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের বকেয়া মহার্ঘ ভাতা একসাথে পেতে পারেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা। অর্থাৎ, পুজোর মরশুমে ডাবল ধামাকা পেতে চলেছেন সরকারি কর্মীরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026