বাড়ছে ছুটি! আরো ১২ দিন বেশী ছুটি মিলবে, কারা পাচ্ছেন বিশেষ এই সুবিধা?

সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত সুখবর। এবারে একস্ট্রা ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। চলতি বছরেই সরকার এক বিজ্ঞপ্তিতে জারি করে, যেখানে ছুটি সংক্রান্ত বিশেষ তথ্য পরিবেশন করা হয়েছে।

এবারে বাড়তি সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা। যেই ছুটি এতদিন সরকারি কর্মচারীরা ভোগ করতেন সেই ছুটির তালিকা (Special Casual Leave) এবারে দীর্ঘ হতে চলেছে। অর্থাৎ, ৩০ দিনের ছুটির সীমা বেড়ে সেটা হতে চলেছে ৪২ দিন! কেন?

ডিওপিটির তরফে একটি আনুষ্ঠানিক স্মারকলিপি জারি করা হয়, যেখানে পরিষ্কার বলা হয় যে যদি কোনো কেন্দ্রীয় কর্মচারী তার শরীরের কোনো অঙ্গ দান করেন তাহলে তার ছুটির সংখ্যা ৩০ থেকে বেড়ে ৪২ হবে। অর্থাৎ, সমস্ত কেন্দ্রীয় কর্মচারীরা বেশি ছুটি উপভোগ করবেন এমনটা নয়, যারা শরীরের অঙ্গ দান করবেন তারাই পাবেন অতিরিক্ত ছুটি।

DoPT দ্বারা জারি করা সরকারী স্মারকলিপি অনুযায়ী, গোটা বছরে ক্যাজুয়াল ছুটি হিসাবে সর্বাধিক ৩০ দিনের ছুটি মঞ্জুর করা হয়। নতুন নিয়ম অনুযায়ী সেই ৩০ দিনের সীমা বেড়ে ৪২ হচ্ছে। চলতি বছরের ২৫ এপ্রিল, ২০২৩ থেকে কার্যকর হয়েছে এই নিয়ম। সুতরাং, যারা শরীরের অঙ্গ দান করেছেন তাদের জন্য অবশ্যই এই নিয়ম লাঘু হচ্ছে। কোনও কর্মচারী শরীরের কোনও অংশ যদি দান করেন তবে সেটি একটি বড় অস্ত্রোপচার, সেইজন্য তার দরকার অতিরিক্ত বিশ্রাম ও চিকিৎসা। উচিত কারণের জন্যেই ছুটির সীমা বেড়ে ৩০ থেকে ৪২ হয়েছে। কেন্দ্রীয় সরকার তার নিজস্ব প্রয়াসে একটি উদ্যোগ নিয়েছে যেখানে মরণোত্তর অঙ্গ দানের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে ছুটির সীমা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026