নিউজ

BIG NEWS: সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাল রাজ্য!

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাল মমতা সরকার। ১৩ ই সেপ্টেম্বর তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের সভায় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পে কমিশনের সুপারিশ মেনে কার্যকর করা হবে নতুন বেতন কাঠামো। এবার রোপা আইন চালু করার কথা ঘোষণা করল সরকার। এদিন নবান্ন থেকে জানানো হয়, রোপা আইন ২০১৯ খুব শীঘ্রই চালু করা হবে।

রোপা আইন অনুযায়ী বেতন কাঠামো চালু করার দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন করে চলেছে শিক্ষকদের একাংশ। কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে এই নিয়ে। রোপা আইন ২০১৯ অনুযায়ী বেতন না মেলায় বিভিন্ন সময়ে সরব হয়েছে শিক্ষক সংগঠনগুলো। এমন অবস্থায় রাজ্য সরকারের তরফে রোপা আইন ২০১৯ চালু করার সিদ্ধান্তে খুশির হাওয়া শিক্ষক মহলে।

তবে এই খুশির আবহেও রয়ে গেছে অস্বস্তি। রাজ্য সরকারের ঘোষণায় আগামী ১ লা জানুয়ারি থেকে রোপা আইন ২০১৯ চালু করার কথা উল্লেখ থাকলেও এই আইন অনুযায়ী বেতন কাঠামো ঠিক কেমন হবে তা নিয়ে কোন সুস্পষ্ট উল্লেখ নেই। রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে কোন শাখায় কোন গ্রেডের কর্মীরা ঠিক কত বেতন পাবেন, তার যে নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া রয়েছে, তাকে ঘিরেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026