গত কয়েকদিন ধরে এই কিছুটা হলেও নিম্নমুখী রয়েছে সোনার দাম। একই রকম ভাবে আজ বৃহস্পতিবার বেশ কিছুটা কমে গেল সোনার দাম। যেভাবে হু হু করে দাম বেড়েছে সোনার, তাতে সাধারণ মানুষের কাছে সোনা কেনা বেশ সমস্যার হয়ে পড়েছিল একটা সময় ধরে। তবে এবারে ব্যাপারটা অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। কিছুটা হলেও দাম কমে অনেকটা স্বাভাবিকের কাছাকাছি এসেছে সোনার দাম। সোনা রুপোর প্রসঙ্গ উঠলে একটা বিনিয়োগের কথা আসে। তার পাশাপাশি বিয়ে বা যে কোন অনুষ্ঠানে সোনার থেকে বড় বিকল্প কিছু হয় না। যদি সোনা এবং রূপায় বিনিয়োগ করতেই হয় তাহলে সবার আগে তার দাম আপনাকে জেনে নিতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সোনা এবং রুপোর দাম এই মুহূর্তে কত।
আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪ তারিখের দিকে যদি তাকানো যায় তাহলে সোনা রুপোর বাজার কিছুটা হলেও স্বাভাবিক চলছে কলকাতায়। গতকাল বুধবার ১ মে ২০২৪ তারিখের তুলনায় এদিন সোনার দাম সামান্য হলেও কমের দিকে রয়েছে। একই সাথে কমেছে রুপোর দাম। এই মুহূর্তে সোনার দাম কলকাতার বাজারে কিছুটা নিম্নমুখী। ২২ ক্যারেট সোনার প্রতি ১০ দামের দাম এই মুহূর্তে ৬৫ হাজার ৫৪০ টাকা। তবে গতকাল এই দাম ছিল প্রতি ১০ গ্রামে ৬৫ হাজার ৫৫০ টাকা। ২২ ক্যারেট ছাড়াও ২৪ ক্যারেট সোনার দাম এই মুহূর্তে ১০ টাকা কম হয়েছে গতকালের তুলনায়। এই মুহূর্তে ভারতের বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭১ হাজার ৫০০ টাকা। গতকাল ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৭১ হাজার ৫১০ টাকা।
একইভাবে নিম্নমুখী রয়েছে রুপোর দাম। এই মুহূর্তে ভারতের বাজারে রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৮২ হাজার ৯০০ টাকা। তবে গতকাল এই রুপোর দাম ছিল প্রতি কিলোগ্রামে ৮৩ হাজার টাকা। ফলে দেখতে গেলে, শুধুমাত্র সোনা নয় একই সাথে কিন্তু দাম কমেছে রুপোর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…