লাখ লাখ পেনশনভোগীদের জন্য সুখবর, এখন আপনি নিশ্চিত রিটার্ন পাবেন

ভারতের লক্ষ লক্ষ পেনশনভোগীদের জন্য সুখবর। ভারতের পেনশন নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ পিএফআরডিএ জাতীয় পেনশন স্কিমের অধীনে ন্যূনতম নিশ্চিত রিটার্ন বা মিনিমাম অ্যাশিওর রিটার্ন নামের আরো একটি নতুন পরিকল্পনা নিয়ে আসতে চলেছে। এই মুহূর্তে ভারতের যত পেনশনভোগী রয়েছেন তারা সবাই এই নতুন পরিকল্পনার লাভ ওঠাতে পারবেন। নতুন পেনশন স্কিম আগামী ৩০ সেপ্টেম্বর এর মধ্যে চালু হবার কথা রয়েছে। এই কর্মসূচির আওতায় একটি ন্যূনতম গ্যারেন্টি স্কিম আনার প্ৰস্তুতি নেওয়া হচ্ছে বলে জানাচ্ছেন কেন্দ্রীয় সরকার। এই নতুন প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি বিনিয়োগকারী উপকৃত হতে পারবেন।

জাতীয় পেনশন নিয়ামক সংস্থার চেয়ারপারসন সুপ্রতিম বন্দ্যোপাধ্যায় বলছেন, এখনই আমরা নূন্যতম পেনশন প্রকল্পের পরিকল্পনার জন্য প্রস্তুতি নিতে শুরু করছি। বিনিয়োগকারীদের উপর মুদ্রাস্ফীতি এবং রূপীর অবমূল্যায়নের প্রভাব বুঝতে পারছে কেন্দ্রীয় পেনশন নিয়ামক সংস্থা। ঠিক সেই কারণে একই ভিত্তিতে পেনশনভোগীদের সঠিক রিটার্ন দেওয়ার পরিকল্পনা নিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। তিনি বলছেন, এই মুহূর্তে এনপিএস একটি ন্যূনতম রিটার্ন স্কিমের উপর কাজ করতে শুরু করেছে, যা বিনিয়োগকারীদের বিপুল পরিমাণে রিটার্ন দিতে পারে। সুপ্রতিম বন্দ্যোপাধ্যায় আরো বলছেন, আগামী ৩০ শে সেপ্টেম্বর থেকে ন্যাশনাল পেনশন স্কিমের অধীনে এই নতুন গ্যারান্টি স্কিম চালু করা হতে পারে।

সুপ্রতিম বাবু জানিয়েছেন, গত তেরো বছরে জাতীয় পেনশন প্রকল্প বার্ষিক ১০.২৭ শতাংশের বেশি হারে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে। তিনি বলেছেন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি থেকে পেনশনভোগীদের রক্ষা করার সমস্ত পরিকল্পনা নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। যাতে এনপিএস বিনিয়োগকারীরা আরো ভালো রিটার্ন পেতে পারেন তার জন্য সব সময় তাদের জন্য চিন্তা করছে কেন্দ্রীয় পেনশন নিয়ামক সংস্থা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026