ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI গ্রাহকদের জন্য সুখবর, তুলে নেওয়া হল মিনিমাম ব্যালেন্সের নিয়ম

স্টেট্ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য সুখবর। আজ থেকে উঠে গেল অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স অর্থাৎ মিনিমাম ব্যালেন্স। এখন থেকে সব সেভিংস একাউন্টই জিরো ব্যালেন্স একাউন্ট হয়ে গেল। আগে যেমন ছিল সেই নিয়মই ফিরিয়ে আনলো এসবিআই। এতে উপকৃত হবেন এসবিআইয়ের প্রায় ৪৪.৫১ কোটি মানুষ।

এতদিন এলাকার উপর নির্ভর হত যে মাসে কত টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। মেট্রো শহরের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স ছিল ৩০০০ টাকা, শহরের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স ২০০০ টাকা , গ্রামের ক্ষেত্রে ছিল ১০০০ টাকা।  আর এই মিনিমাম ব্যালেন্স না থাকলে মেট্রো শহরের ক্ষেত্রে ১০-১৫ টাকা চার্জ কাটা হত। আর সেমি আর্বান অঞ্চলের ৭.৫-১২ টাকা চার্জ কাটা হত। গ্রামের ক্ষেত্রে ৫-১০ টাকা চার্জ কাটা হত।  সঙ্গে দিতে হত জিএসটি। আজ থেকে সব নিয়ম তুলে দেওয়ার ফলে আর কোনো চার্জ কাটাও হবে না। যার ফলে স্বস্তি মিলবে সাধারণ মানুষের।

আরও  পড়ুন : ফিক্সড ডিপোজিটে সুদের হার কমালো SBI, জেনে নিন নতুন সুদের হার কত

এসবিআই আজ অবশ্য প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার কমিয়েছে। গত এক মাসের মধ্যে এই নিয়ে দুবার প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিট সুদের হার কমালো ব্যাঙ্ক। ৭ দিন থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৪.৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে এবং ১ থেকে ৫ বছরের কম সময়ের ফিক্সেড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৬ শতাংশ থেকে কমিয়ে ৫.৯ শতাংশ করা হয়েছে। তবে এই মিনিমাম ব্যালেন্স তুলে নেওয়ার ফলে মানুষের মুখে হাসি ফুটবে বলে মনে করছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Anirban Kundu

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026