করোনার সময় সিনিয়র সিটিজেনদের টিকিটের উপরে সমস্ত ছাড় তুলে নিয়েছিল ভারতীয় রেলওয়ে। এখনো পর্যন্ত সেই ছাড়ের বিষয়টা নতুন করে শুরু করেনি রেল মন্ত্রক। একাধিক সংগঠনের তরফ থেকে এই ছাড় চালু করার দাবি উঠছে এবং সংসদেও বিরোধী দলের সাংসদরা ছাড় নতুন করে শুরু করার দাবি তুলেছেন। তবে এই বিষয়ে সম্প্রতি ভারতীয় রেলের তরফে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে দৈনিক ভাস্কর। তাদের প্রকাশিত একটি খবরে এই সম্পর্কে একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
ওই সংবাদমাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী একাধিক সংগঠন এবং সমিতি সিনিয়র সিটিজেনের টিকিটের উপরে ছাড় চালু করার আবেদন জানিয়েছিল ভারতীয় রেলের কাছে। সেই সমস্ত আবেদন যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেছে রেল এবং তারপর এই রেল মন্ত্রকের তরফে টিকিটে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী এখনো পর্যন্ত রেল সিনিয়র সিটিজেনদের টিকিটের উপরে ছাড় চালু করতে চাইছে না। তবে কয়েকটি ক্ষেত্রে এই ছাড় আপনারা পাবেন। যদি ক্যান্সার বা এরকম কোন গুরুতর রোগ থাকে তাহলে টিকিটে ছাড় পাওয়া যায়। তবে এছাড়া নতুন করে টিকিটের ক্ষেত্রে কোন ছাড় মিলবে না। ডিসকাউন্ট পুনর্বহাল না করার পিছনে ভারতীয় রেলের যুক্তি, ভাড়ার উপরে ভর্তুকি দিচ্ছে ভারতীয় রেলওয়ে।
এই বিষয়ে অনেক আগে ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন ১০০ টাকা টিকিট রেলওয়ে মাত্র ৫৫ টাকায় যাত্রীদের দিচ্ছে। এই অবস্থায় একটা মোটা ভর্তুকি দেওয়া হচ্ছে এবং যদি এরপরেও আবার টিকিটের ছাড় চালু করা হয় তাহলে রেলের উপরে অনেকটা বোঝা বেড়ে যাবে। সেই কারণে এই বিষয়টা নিয়ে রেলের তরফে আরো একবার নতুন করে চিন্তা করা হয়েছে। এমনিতেই ভারতীয় রেল এই মুহূর্তে খুব একটা লাভজনক সংস্থা নয়। সেই পরিস্থিতিতে নতুন করে ছাড় দিয়ে চাপ বাড়াতে চাইছে না রেল মন্ত্রক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…