এই রাজ্যের কর্মচারীদের জন্য সুখবর, দীপাবলিতে বাড়ল ৪ শতাংশ মহার্ঘ ভাতা

সারা দেশ জুড়ে পালিত হচ্ছে দীপাবলীর উৎসব এবং ইতিমধ্যেই ভারতের প্রতিটি রাজ্যের মানুষজন এই উৎসব নিয়ে রীতিমতো আনন্দিত। শুরু হয়েছে ধনতেরাস থেকে এবং আগামী পাঁচ দিনের জন্য এই উৎসব চলবে সারা দেশে। তারই মধ্যে এবারে অরুণাচল প্রদেশ সরকারের তরফ থেকে এসে গেল একটা দারুন খবর। সম্প্রতি এই রাজ্য সরকার তাদের কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এর মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এবার থেকে অরুণাচল প্রদেশের সরকারি কর্মচারীরা আরো বেশি মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। খুব শীঘ্রই এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

তার পোস্টে তিনি লিখেছেন, “জুলাই থেকে এই মহার্ঘ ভাতা এবং DR ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করা হয়েছে। ১ জুলাই ২০২৩ থেকে ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা পুরোপুরি নগদে পরিশোধ করা হবে। আপনাদের সকলকে দীপাবলীর শুভেচ্ছা।” এছাড়া উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী চুনা মেইন বলেছেন, বর্তমান বাজেট থেকে এই অতিরিক্ত মহার্ঘ ভাতার টাকা মিটানো হবে।

জানিয়ে রাখি, মহার্ঘ ভাতার এই সংশোধিত হার শুধুমাত্র নিয়মিত সরকারি কর্মচারীদের জন্যই প্রযোজ্য হবে। যারা ইতিমধ্যেই অবসর নিয়েছেন তাদের জন্য কিন্তু DR কার্যকর হবে বলে জানিয়েছে সরকার। রাজ্য সরকারের সমস্ত পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভীদের নতুন হারে DR দেবে সরকার। তবে শুধু অরুণাচল প্রদেশ নয়, কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করার পর এখন পর্যন্ত অনেক রাজ্য এই একই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশ হরিয়ানা উড়িষ্যার মতো রাজ্যগুলিও তাদের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026