দেশ

রেলের যাত্রীদের জন্য দারুন খবর, শুনলে খুশি হবেন আপনিও

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলওয়ে একাধিক পদক্ষেপ নিয়ে থাকে। যাত্রীদের যাত্রাকে সুবিধাজনক করতে, রেলওয়ে ১৫ আগস্ট ২০২৩ এর মধ্যে দেশে ৭৫টি বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে। এ নিয়ে দ্রুত কাজও চলছে। বর্তমানে দেশে ৫টি বন্দে ভারত ট্রেন চলাচল করছে। কিন্তু কিছুদিন আগে এই বন্দে ভারত ট্রেনের সাথে পশুদের সংঘর্ষের পর যাত্রীদের সমস্যায় পড়তে হয়েছিল এবং ট্রেনটি গন্তব্যে পৌঁছাতে দেরি করেছিল।

এসব দুর্ঘটনার কথা মাথায় রেখে সম্প্রতি বাউন্ডারি ওয়ালের সংশোধিত নকশা অনুমোদন করেছে রেলপথ মন্ত্রণালয়। এই নকশা অনুমোদনের পিছনে উদ্দেশ্য হল রেলপথ থেকে পশুদের দূরে রাখা। এ প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে নতুন বাউন্ডারি ওয়াল তৈরি হয়ে যাবে।

রেলমন্ত্রী বলেন, ট্রেনে পশু মৃত্যুর কারণে দুর্ঘটনা এড়াতে নতুন নকশার বাউন্ডারি ওয়ালের অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এটি তৈরি হয়ে যাবে। আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি ২৯ অক্টোবর, মুম্বাইয়ের অতুলে একটি প্রাণীর সাথে সংঘর্ষের কারণে বন্দে ভারত ট্রেনটির ১৫ মিনিট দেরি হয়েছিল। রেলের সেন্ট্রাল ডিভিশনে এই দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার সময় বন্দে ভারত মুম্বাই থেকে গান্ধীনগর যাচ্ছিল। পথে এই দুর্ঘটনার কারণে ট্রেনটি ১৫ মিনিট দেরি করে। এর আগেও ৭ অক্টোবর বন্দে ভারত ট্রেনের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেই সময় ট্রেনটি মুম্বই সেন্ট্রাল থেকে গান্ধী নগর যাচ্ছিল। ভাটভা থেকে মণিনগর স্টেশনের মধ্যে গবাদি পশুর সঙ্গে সংঘর্ষে পড়েছিল ট্রেনটি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026